এক্সপ্লোর

Amritpal Singh:অমৃতপাল ও ৭ সাগরেদের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা এনআইএ-র, খবর সূত্রে

Arms Case:খালিস্তানপন্থী, বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিংহ ও তার সাত সহযোগীর বিরুদ্ধে আইনি কড়াকড়ি আরও জোরাল করছে কেন্দ্র। সূত্রের খবর, তাদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র আইনে মামলা দায়ের করে তদন্ত করতে চলেছে এনআইএ।

নয়াদিল্লি: খালিস্তানপন্থী, বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিংহ (amritpal singh) ও তার সাত সহযোগীর (aides) বিরুদ্ধে আইনি কড়াকড়ি আরও জোরাল করছে কেন্দ্র। সূত্রের খবর, তাদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র (Illegal Possession Of Arms Act) আইনে মামলা দায়ের করে তদন্ত করতে চলেছে ন্য়াশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ (NIA)। অভিযুক্তদের তালিকায় পয়লা নম্বর অবশ্যই অমৃতপাল। সব মিলিয়ে বিচ্ছিন্নতাবাদী নেতা ও তার সাত সমর্থকের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলার আইনি বিষয়টি আঁটসাঁট করতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

যা ঘটল...
এর মধ্যে অমৃতপালের চার সাগরেদকে গ্রেফতার করে অসমের ডিব্রুগড়ে উড়িয়ে নিয়ে গিয়েছেন এনআইএ-র গোয়েন্দারা। তাদের বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট বা এনএসএ-তে মামলাও দায়ের করা হয়েছে বলে খবর। তবে এই গোটা অভিযানটিই গোপনে হয়েছে। আম আদমি পার্টি বা আপ শাসিত পঞ্জাব সরকার, বিজেপি শাসিত অসম এবং কেন্দ্রে সমন্বয়ে গোটা অভিযান পরিচালিত হয়। ভারতীয় বায়ুসেনার একটি বিমান ব্যবহার করা হয়েছিল এই রুদ্ধশ্বাস অভিযানে। সেটি করেই ওই চার জনকে অসমে উড়িয়ে নিয়ে যাওয়া হয় বলে খবর। যদিও এই নিয়ে কেন্দ্র, অসম বা পঞ্জাবের সরকার, প্রত্যেকেই মুখে কুলুপ এঁটেছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা গত কাল শুধু বলেন, 'দুই পুলিশের সমন্বয়েই এই অভিযান পরিচালনা করা হয়েছে।' যদিও সূত্রের খবর, গত ২ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকেই এই অভিযানের খুঁটিনাটি আলোচনা করে নিয়েছিলেন পঞ্জাবের আপ মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান।'

যা ঘটেছে...
শয়ে শয়ে পুলিশ,আধা সেনা মোতায়েন। বন্ধ ইন্টারনেট পরিষেবা, চূড়ান্ত তৎপরতা। তার পর দীর্ঘ পথ ধাওয়া সশস্ত্র পুলিশের। তার পরও পঞ্জাবের খালিস্তানপন্থী, বিচ্ছিন্নতাকামী অমৃতপাল সিংহ অধরাই। প্রথমে জানা যায়, ধাওয়া করে তাঁকে একটি বাড়িতে গিয়ে ফেলা গিয়েছে। তার পর জানা যায়, পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। কিন্তু পরে জানা যায়, অমৃতপালের ছয় সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু কনভয় থামিয়ে যেই না অমৃতপালকে গ্রেফতার করতে যায় সশস্ত্র পুলিশ, তাদের হাত ছাড়িয়ে গাড়িতে চেপে  চম্পট দেন অমৃতপাল। এই মুহূর্তে পুলিশের খাতায় ফেরার তিনি। অমৃতপালকে ঘিরে শনিবার দিনভর থমথমে পরিবেশ ছিল পঞ্জাবে।  জলন্ধরের শাহকোট তেহসিলের উদ্দেশে গাড়িতে চেপে রওনা দিয়েছিলেন অমৃতপাল। সেই অবস্থায় তাঁকে ধাওয়া করে পুলিশ। প্রায় ২০-২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেষ মেশ মেহতপুরে এনে ফেলা হয় অমৃতপালকে। গোটা গ্রাম ঘিরে ফেলে পুলিশ। বন্ধ করে দেওয়া হয় শাহকোটমুখী সব রাস্তা। তার পর অমৃতপালের সহযোগীদের গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে প্রচুর বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলে খবর। কিন্তু একটি গাড়ি বাগিয়ে অমৃতপাল পুলিশের হাত ফস্কে চম্পট দিতে সফল হয় বলে জানা যায়। 

আরও পড়ুন:৫০ কোটি টাকারও বেশি লেনদেন, শান্তনুর কালো টাকা সাদা হত অয়ন মারফতই? চাঞ্চল্যকর আরও দাবি ED র

     

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Accident News : গোয়া যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ! খাদে গড়িয়ে পড়ল পড়ুয়াবোঝাই বাস , একাধিক মৃত্যু
গোয়া যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ! খাদে গড়িয়ে পড়ল পড়ুয়াবোঝাই বাস , একাধিক মৃত্যু
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget