এক্সপ্লোর

নির্ভয়া মামলার অপরাধীদের ফাঁসিতে ঝোলাতে দেরি হচ্ছে কেন, কারণ খুঁজতে শীর্ষ আদালতকে অনুরোধ কেন্দ্রের

শীর্ষ আদালতই বলেছিল, অপরাধী যখন তার ভবিষ্যৎ জেনে গিয়েছে তখন মৃত্যুদণ্ড পিছিয়ে দেওয়া অমানবিক, মনে করিয়ে দিয়েছে কেন্দ্র।

নয়াদিল্লি: মৃত্যুদণ্ড জারির ৭ দিনের মধ্যে অপরাধীদের ফাঁসি দিতে হবে। এই রায় দেওয়ার অনুরোধ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় সরকার। নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলার অপরাধীদের সাজা দিতে বছরের পর বছর দেরি হওয়ার প্রেক্ষিতে শীর্ষ আদালতে গেল তারা। নির্ভয়া মামলার ৪ সাজাপ্রাপ্ত অপরাধী বিনয় শর্মা, অক্ষয় সিংহ, মুকেশ সিংহ ও পবনের ফাঁসির দিন নির্ধারিত ছিল গতকাল অর্থাৎ ২২ জানুয়ারি। কিন্তু একের পর এক পিটিশনের জেরে দিল্লির একটি আদালত ফাঁসির দিন পিছিয়ে ১ ফেব্রুয়ারি করে। কেন্দ্র বলেছে, এই মুহূর্তে সব থেকে প্রয়োজন, যাঁরা ঘৃণ্য অপরাধের শিকার হয়েছেন তাঁদের কথা মাথায় রেখে নিয়মনীতি নির্ধারণ করা, অপরাধীদের অধিকারের কথা এখন ভাবা নিষ্প্রয়োজন। ধর্ষণ ও হত্যার মত নির্মম, ঘৃণ্য ও পাশবিক অপরাধ যারা করেছে তারা যাতে আইন নিয়ে খেলা করার সুযোগ না পায় ও তাদের অপরাধের সাজার দিন পিছোতে না পারে তা নিশ্চিত করা জরুরি। ২০১৪-র ২১ জানুয়ারি সুপ্রিম কোর্ট ফাঁসির সাজাপ্রাপ্ত অপরাধী বা তাদের পরিবারের লোকজন অথবা কোনও মানবাধিকার সংগঠনের দয়াভিক্ষার আবেদন সংক্রান্ত বিষয়ে অপরাধীদের স্বার্থের কথা মাথায় রেখে কিছু নিয়ম স্থির করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে, কিন্তু ওই নিয়ম জারি করার সময় যাঁরা ওই অপরাধীদের কার্যকলাপের শিকার হয়েছেন, তাঁদের ও তাঁদের পরিবারের সদস্যদের মানসিক অবস্থা ও যন্ত্রণার কথা মাথায় রাখা হয়নি। ভাবা হয়নি গোটা দেশের বিবেক ও কোন পরিস্থিতিতে মৃত্যুদণ্ড দিতে বাধ্য হওয়া হয় সে কথা। শীর্ষ আদালতই বলেছিল, অপরাধী যখন তার ভবিষ্যৎ জেনে গিয়েছে তখন মৃত্যুদণ্ড পিছিয়ে দেওয়া অমানবিক, মনে করিয়ে দিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
PM Modi : 'ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে যুবসমাজের সঙ্গে যোগাযোগ স্থাপন করুন', মন্ত্রীদের উপদেশ প্রধানমন্ত্রীর
PM Modi : 'ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে যুবসমাজের সঙ্গে যোগাযোগ স্থাপন করুন', মন্ত্রীদের উপদেশ প্রধানমন্ত্রীর
বড় খবর, ইস্তফা দিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী
বড় খবর, ইস্তফা দিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী
Weather Update: শনি-রবি তুমুল বৃষ্টি, ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, IMD-র কমলা-হলুদ সতর্কতার আওতায় এই জেলাগুলি
শনি-রবি তুমুল বৃষ্টি, ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, IMD-র কমলা-হলুদ সতর্কতার আওতায় এই জেলাগুলি

ভিডিও

NEET Protest: নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে SFI-র মিছিলকে কেন্দ্র করে কোচিতে ধুন্ধুমার পরিস্থিতি।
Cooch Behar News: আজও ফের কোচবিহারের পুরসভায় বার্থ এবং ডেথ সেকশনে পুলিশের তল্লাশি
NEET Protest: কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়ে সাংবাদিক বৈঠকে একের পর এক প্রশ্ন। জবাব এড়ালেন রেলমন্ত্রী
NEET Protest: 'জাভেদ আখতার পোস্টে লিখেছেন 'ধ্বংসের সময় যুক্তি বিকৃত হয়ে পড়ে'। ABP Ananda LIVE
BJP Government: নিটকাণ্ডে তোলপাড়ের মধ্যেই সংসদে বন্দেমাতরম বিল পেশ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget