এক্সপ্লোর

Operation Sindoor: অপারেশন সিঁদুরে খতম শতাধিক জঙ্গি, পাকিস্তানের বিমান নামিয়েছে ভারত! জানা গেল আর কী কী অজানা তথ্য?

More Updates of Operation Sindoor: অপারেশন সিঁদুরে ঠিক কী কী হয়েছিল? বিস্তারিত জানাল ভারতীয় সেনা

অপারেশন সিঁদুরে ঠিক কী কী হয়েছিল? বিস্তারিত জানাল ভারতীয় সেনা

1/10
রত তাদের সামরিক ঘাঁটিতে কোনও আঘাত হানতে পারেনি বলে এখনও দাবি করে আসছে পাকিস্তান। কিন্তু এবার চিনের কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতেই ক্ষয়ক্ষতি ধরা পড়ল। ফলে চাইলে পাকিস্তানকে দুরমুশ করে দেওয়া ভারতের পক্ষে যে অসম্ভব ছিল না, আবারও জলের মতো স্পষ্ট হয়ে গেল। এমনিতে চিন পাকিস্তানের বন্ধু দেশ। তাই তাদের সংস্থা যে ছবি তুলে ধরছে, তা পাকিস্তান অস্বীকার করতে পারবে না বলেই মনে করা হচ্ছে। (India-Pakistan Conflict)

2/10
চিনের স্যাটেলাইট ইমেজ সংস্থা MIZAVISION যে ছবি সামনে এনেছে, তাতে পাকিস্তানের 'নূর খান' বায়ুসেনাঘাঁটির ধ্বংসাবশেষ চোখে পড়েছে। 'নূর খান' বায়ুসেনাঘাঁটিটি পাকিস্তানের বায়ুসেনার জন্য কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু স্যাটেলাইটের তোলা ছবিতে দেখা গিয়েছে, ওই বায়ুসেনাঘাঁটিটি ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে। সামরিক সরঞ্জামের দু'টি ট্রাক পুড়ে গিয়েছে। আর একটি ট্রাকও দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে সেখানে। (India Strikes Pakistan)

3/10
পাকিস্তানে সামরিক অভিযান Operation sindoor চালাতে গিয়ে একাধিক বায়ুসেনা ঘাঁটিকে নিশানা করে ভারত। এত বিরাট ক্ষয়ক্ষতি হয় যে, পাল্টা আঘাত হানার ক্ষমতাই হারায় পাকিস্তান। পাশাপাশি, Operation Sindoor-এর মাধ্যমে পাকিস্তানের মনোবলও ভেঙে দেওয়া গিয়েছে বলে মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের।

4/10
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ভারত যেভাবে আঘাত হেনেছে, তার ধাক্কা সামলাতে সময় লাগবে পাকিস্তানের। শুধুমাত্র লড়াই করার ক্ষমতা হারায়নি তারা, ভবিষ্যতে আগ্রাসন দেখানোর আগেও দু'বার ভাবতে হবে। ভারত ইতিমধ্যেই জানিয়েছে, ফের আগ্রাসন দেখাতে এলে, মুখের মতো জবাব দেওয়া হবে তাদের।

5/10
৭ মে পহেলগাঁও হামলার জবাবে প্রত্যাঘাত করেছিল ভারত। অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি। ভারত বেছে বেছে জঙ্গি ঘাঁটি নিশানা করলেও, পাকিস্তান পাল্টা হামলা শুরু করে। টার্গেট করা হয় ভারতের সাধারণ নাগরিক এবং সেনা ছাউনিকে। যোগ্য জবাব দিতে শুরু করে ভারতও। শনিবার অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ সাংবাদিক বৈঠকে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (DGMO), লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানিয়েছেন, ৭ থেকে ১০ মে- এর মধ্যে নিয়ন্ত্রণরেখা বরাবর কামান এবং ছোট অস্ত্রের গুলিবর্ষণে পাকিস্তানি সেনার অন্তত ৩৫ থেকে ৪০ জনের মৃত্যু হয়েছে।

6/10
অপারেশন সিঁদুরের বিশেষ সাংবাদিক বৈঠকে সেনার তরফে জানানো হয়েছে ভারত পাকিস্তানের কয়েকটি বিমান নামিয়েছে। কিন্তু সংখ্যা প্রকাশ করা হয়নি। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে এও বলা হয়েছে যে এরপর পাকিস্তান আর হামলা করলে ফের কড়া প্রত্যাঘাত করা হবে। ভারত জবাব দিতে প্রস্তুত। জঙ্গিদের শিক্ষা দিতেই অপারেশন সিঁদুর করা হয়েছে। জঙ্গি এবং জঙ্গি ঘাঁটিই শুধুমাত্র লক্ষ্য ছিল। পাকিস্তানের সাধারণ মানুষ কিংবা সেনা নয়। তবে পাকিস্তান বারবার নিশানা করেছে ভারতের সাধারণ মানুষকে। কিন্তু ভারতের লড়াই কেবলমাত্র জঙ্গিদের সঙ্গে। উত্তেজনা বৃদ্ধি করা কিংবা পাকিস্তানের সামরিক শক্তি, সেখানকার সাধারণ নাগরিককে নিশানা করা ভারতের লক্ষ্য একেবারেই নয়।

7/10
'আমাদের কাজ টার্গেটে আঘাত করা, মৃতদেহ গণনা করা নয়।' শনিবার অপারেশন সিঁদুর নিয়ে সেনার তরফে যে স্পেশ্যাল ব্রিফিং হয়েছে, সেখানে এমনই মন্তব্য করেছেন এয়ার মার্শাল এ কে ভারতী। তিনি বলেছেন, কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে প্রত্যাঘাতে তা নিয়ে বিশদে আলোচনা করতে চান না। কিন্তু যে পদ্ধতিই নেওয়া হোক না কেন, শত্রুপক্ষের ক্ষেত্রে তা ঠিকভাবেই প্রভাব ফেলেছে। এয়ার মার্শাল এ কে ভারতীর কথায়, 'কতজনের মৃত্যু হয়েছেন? কতজন আহত হয়েছেন? আমাদের হতাহত করার লক্ষ্য ছিল না। কিন্তু যদি তেমন হয়ে থাকে, তাহলে এটা তাদের গোনা কাজ। আমাদের কাজ টার্গেটে আঘাত হানা। মৃতদেহ গোনা নয়।'

8/10
এদিনের সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়, ভারত পাকিস্তানের কতগুলো বিমান নামিয়েছে। জবাবে এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, 'ওদের বিমানগুলিকে আমাদের সীমান্তে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল। অবশ্যই আমরা কয়েকটি বিমান নামিয়েছি। ওদের পক্ষে কিছু ক্ষতি হয়েছে, যা আমরা করেছি।' এয়ার মার্শাল এ কে ভারতী আরও বলেন, 'আমি এটুকুই বলতে পারি যে, আমরা আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করেছি। আমাদের সব পাইলটরা নিরাপদে দেশে ফিরে এসেছেন।'

9/10
৭ মে মধ্যরাতে ২৫ মিনিটের নিখুঁত অপারেশন চালিয়েছে ভারতের বায়ুসেনাবাহিনী। রাত ১টা ৫ মিনিট থেকে শুরু হয়েছে ভারতের মিডনাইট এয়ার স্ট্রাইক। ভেঙে গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি। এই তালিকায় রয়েছে লস্কর, জইশ, হিজবুলের জঙ্গি ঘাঁটি। পুলওয়ামা হামলা এবং কান্দাহারের বিমান অপহরণের মত ন্যাক্কারজনক জঙ্গি কার্যকলাপের মূল চক্রীদের অনেকেই খতম হয়েছে এই অপারেশন সিঁদুরে। অভিযানের সাফল্য হিসেবে এয়ার মার্শাল এ কে ভারতী বলেছেন, জঙ্গি খাঁটি ধ্বংসের টার্গেট তাঁরা পূরণ করেছেন এবং তার ফলাফল সারা বিশ্ব দেখতে পাবে। এর পাশাপাশি এয়ার মার্শাল এ কে ভারতী এও জানিয়েছেন যে, পাকিস্তানের ঘাঁটিগুলির সমস্ত সিস্টেমে আঘাত হানার ক্ষমতা রাখে ভারত।

10/10
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নেওয়া হয়েছে স্ট্রাইক চালিয়ে। Operation Sindoor অভিযান চালিয়ে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে ন'টি জঙ্গিঘাঁটি ভেঙে দিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। সেই অভিযানে ১০০-র বেশি জঙ্গি মারা গিয়েছে। প্রাণ হারিয়েছেন পাক সেনার ৩৫-৪০ জওয়ান। পাশাপাশি, ভারতের তরফেও পাঁচ সৈনিকও প্রাণ হারিয়েছেন। রবিবার সাংবাদিক বৈঠক করে ভারতের তিন বাহিনীর তরফে এমনই জানানো হল। (Operation Sindoor)

আরও জানুন খবর

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Uttar Pradesh News: ৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget