Operation Sindoor: 'পাক যুদ্ধবিমান ভারতের আকাশসীমায় ঢোকার আগেই ধ্বংস করা হয়েছে', জানালেন এয়ার মার্শাল
ABP Ananda LIVE: পাক যুদ্ধবিমান ভারতের আকাশসীমায় ঢোকার আগেই ধ্বংস করা হয়েছে। তাই ধ্বংসাবশেষ নেই। তবে আমরা নিশ্চিত, পাকিস্তানের একাধিক অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। তবে সংখ্যাটা কত, তা এখনই স্পষ্ট করা সম্ভব নয়। সাংবাদিক বৈঠকে জানালেন এয়ার মার্শাল এ কে ভারতী।
আরও খবর...
পাকিস্তানে স্ট্রাইক চালিয়ে অভূতপূর্ব সাফল্য ভারতীয় সশস্ত্র বাহিনীর। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে পর পর জঙ্গিঘাঁটি ধ্বংস করা গিয়েছে। ভারতের স্ট্রাইকে প্রাণ গিয়েছে ১০০-র বেশি জঙ্গির। রবিবার সাংবাদিক বৈঠক করে জানাল ভারতীয় সেনা। নির্ভুল লক্ষ্যে ভারত জঙ্গিঘাঁটিগুলিকেই নিশানা করেছে বলে জানানো হল। (Operation Sindoor)
এদিন সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার DGMO লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানিয়েছেন, পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে যে সামরিক অভিযান চালায় ভারত, তাতে ১০০-র বেশি জঙ্গির মৃত্য়ু হয়েছে। পহেলগাঁওয়ে নৃশংস হত্যাকাণ্ডের জবাব দিতে ভারতের তরফে এই জবাব দেওয়া প্রয়োজন ছিল বলে জানালেন DGMO লেফটেন্যান্ট জেনারেল ঘাই। (India-Pakistan Conflict)






















