এক্সপ্লোর

No Cow Hug Day: ভ্যালেন্টাইন্স ডে-তে গরুকে আলিঙ্গনের নির্দেশ প্রত্যাহার কেন্দ্রের

Centre Withdraws Cow Hug Day on 14 February : সমালোচনার মুখে শেষপর্যন্ত, ১৪ ফেব্রুয়ারি গরুকে আলিঙ্গন দিবসের নির্দেশ প্রত্যাহার করল কেন্দ্র।  

নয়া দিল্লি: ভ্যালেন্টাইন্স ডে-তে (V Day 14 February) গরুকে আলিঙ্গনের নির্দেশ প্রত্যাহার করল কেন্দ্র (Modi Govt)। ভ্যালেন্টাইন্স ডে-তে গরুকে আলিঙ্গনের বার্তার (Cow Hug Day ) ইস্যুতে মূলত বিতর্কের ঝড় ওঠে। এরপরেই সমালোচনার মুখে শেষপর্যন্ত, ১৪ ফেব্রুয়ারি গরুকে আলিঙ্গন দিবসের নির্দেশ প্রত্যাহার করল কেন্দ্র।  

মূলত ভারতের প্রাণীকল্যাণ বোর্ডের আবেদন ছিল, ১৪ ফেব্রুয়ারি যেন Cow Hug Day পালন করা হয়। অর্থাৎ গরুকে আলিঙ্গন করার আবেদন। কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন মন্ত্রকের অন্তর্গত প্রাণিকল্যাণ বোর্ডের বিজ্ঞপ্তি ঘিরে চরমে উঠেছে বিতর্ক।কেন এই আবেদন, তাও স্পষ্ট করেছে প্রাণীকল্যাণ বোর্ড। তাদের দাবি, ভারতীয় সংস্কৃতিতে, ভারতের গ্রামীন অর্থনীতিতে গরুর প্রভাব বিপুল। সেই কথা মাথায় রেখেই এমন বার্তা দেওয়া হয় ভারতের প্রাণীকল্যাণ বোর্ডের তরফে। তাঁদের দাবি ছিল, Cow Hug Day-এর মাধ্যমে মানুষের মধ্যে খুশি ও আনন্দ ছড়ানো যাবে। কিন্তু শুধু গরু কেন ? অন্য অনেক প্রাণীও তো রয়েছে। তা অবশ্য খোলসা করেনি ভারতের প্রাণীকল্যাণ বোর্ড।ভারতের প্রাণীকল্যাণ বোর্ডের তরফ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তাতে লেখা হয়, গরু ভারতীয় সংস্কৃতি ও গ্রামীন অর্থনীতির মেরুদণ্ড। গরুকে 'কামধেনু', 'গোমাতা' বলে সম্বোধন বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে তুলে আনা হয় বৈদিক যুগের প্রসঙ্গও। পশ্চিমি সভ্যতার কারণে বৈদিক প্রথা বিলুপ্ত হয়েছে। ভারতীয় নানা প্রথা ভুলে যাওয়া হয়েছে বলেও দাবি করা হয় ওই বিজ্ঞপ্তিতে।বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গরুকে আলিঙ্গন করলে মানসিকভাবে শান্তি পাওয়া যাবে। ব্যক্তিগত জীবন খুশিতে ভরে উঠবে। তাই ১৪ ফেব্রুয়ারি গরুকে আলিঙ্গন করার দিবস হিসেবে পালন করতে বলা হয়। যদিও স্বাভাবিকভাবেই এই নির্দেশিকা সামনে আসার পরই তা নিয়ে তুঙ্গে ওঠে বিতর্ক। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই মিমের ছড়াছড়ি।

আরও পড়ুন, ভারতে সব কর্মী ছাঁটাই করল এই কোম্পানি,দেওয়া হবে ৯ মাসের বেতন

 'Cow Hug Day' নিয়ে, ট্যুইটে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ জহর সরকার এবং মহুয়া মৈত্র। মোদি মন্ত্রিসভার মন্ত্রীরা অবশ্য় বিতর্কের মধ্য়েও এই নির্দেশিকার পক্ষেই ব্য়াট ধরেছেন! প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ' যার মাথা থেকে বেরিয়েছে, তার মাথা নিয়ে গবেষণা উচিত... সেদিন অনেক অদ্ভূত দৃশ্য দেখা যাবে...ভ্যালেন্টাইনস ডে-তে গরুর দিকে যাবে না, ষাঁড়ের দিকে যাবে শুভেন্দু। 'CPM কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় মন্ত্রী কোথায় মানুষের জন্য বলব, কাউ-ডাং মাথায় নিয়ে বের হন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গরুকে আলিঙ্গন করলে, মিলবে মানসিক সুখ এবং সমৃদ্ধি। কিন্তু, প্রেমের দিনে গরুকে আলিঙ্গন করে কতজন সেই সুখ-সমৃদ্ধি চান, সেটাই প্রশ্ন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
Crime News : বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
Capital Punishment: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
CJI Surya Kant: CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?

ভিডিও

Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget