এক্সপ্লোর

লাহৌরের গণধর্ষণে ফুঁসছে পাকিস্তান, ধর্ষণে দোষীর প্রকাশ্যে ফাঁসি বা রাসায়নিক প্রয়োগে যৌনক্ষমতা নষ্ট করার পক্ষপাতী ইমরান

একটি পাক চ্য়ানেলকে তিনি বলেছেন, সবচেয়ে জঘন্য় যৌন অপরাধকে শাস্তি হওয়া উচিত জনসমক্ষে ফাঁসি, কিন্তু একইসঙ্গে এতে ইউরোপীয় ইউনিয়নের মতো মৃত্যুদণ্ডের বিরোধী শরিক দেশগুলির সঙ্গে বাণিজ্যিক আদানপ্রদান মার খেতে পারে বলেও অভিমত জানান। বলেন, রাসায়নিক ব্যবহার করে যৌনক্ষমতা নষ্ট করে দেওয়া উচিত বলে মনে করি। অনেক দেশে এটা হচ্ছে বলে খবর পড়েছি।

ইসলামাবাদ: পাকিস্তানের লাহৌরের কাছে দুই শিশুসন্তানের সামনেই তাদের মাকে ধর্ষণের ঘটনায় প্রবল আলোড়ন চলছে। মহিলার গাড়ির তেল ফুরিয়ে গিয়েছিল। তখনই হাইওয়ের ওপর চরম লাঞ্ছনা হয় তাঁর। পাকিস্তানের সব শহরে এর নিন্দায় ও দোষীদের কঠোর সাজার দাবিতে পথে নেমেছেন মহিলারা। ঘটনাটিকে কেন্দ্র করে দেশব্যাপী অসন্তোষ, ক্রোধের আগুনে ঘি ঢেলেছেন লাহৌর পুলিশের প্রধান উমর শেখ, নির্যাতিতারও এক্ষেত্রে আংশিক দায় ছিল, কেন কোনও পুরুষ সঙ্গী ছাড়াই তিনি গাড়ি চালাচ্ছিলেন বলে মন্তব্য করায় তীব্র ক্ষোভের মুখে পড়েন, তাঁর ইস্তফার দাবি ওঠে। সোমবার তিনি ক্ষমা চান। গণধর্ষণে জড়িত সন্দেহে দুই ধর্ষণকারীর একজন গ্রেফতার হয়েছে। তার নাম সাফাকত আলি। এই প্রেক্ষাপটেই গণধর্ষণের মতো ঘটনায় দোষী সাব্যস্ত অপরাধীদের প্রকাশ্যে ফাঁসি বা রাসায়নিক প্রয়োগ করে খোজা করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। একটি পাক চ্য়ানেলকে তিনি বলেছেন, সবচেয়ে জঘন্য় যৌন অপরাধের শাস্তি হওয়া উচিত জনসমক্ষে ফাঁসি, কিন্তু একইসঙ্গে এতে ইউরোপীয় ইউনিয়নের মতো মৃত্যুদণ্ড বিরোধী শরিক দেশগুলির সঙ্গে বাণিজ্যিক আদানপ্রদান মার খেতে পারে বলেও অভিমত জানান। বলেন, রাসায়নিক ব্যবহার করে যৌনক্ষমতা নষ্ট করে দেওয়া উচিত বলে মনে করি। অনেক দেশে এটা হচ্ছে বলে খবর পড়েছি। যেভাবে খুনের স্তরের তালিকা করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডিগ্রি। এক্ষেত্রেও তেমন করা উচিত এবং ফার্স্ট ডিগ্রির (যৌন অপরাধ) ক্ষেত্রে যৌনক্ষমতা নষ্ট করে দেওয়া হোক। প্রসঙ্গত, রাসায়নিক পদ্ধতিতে যৌনশক্তি নষ্ট করা হয় ওষুধ প্রয়োগ করে কারও লিবিডো অর্থাত্ যৌন ইচ্ছা কমিয়ে। ধৃত সন্দেহভাজন সম্পর্কে পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুজদার ট্যুইট করেছেন, ওর ডিএনএ মিলে গিয়েছে,ও অপরাধ কবুলও করেছে। জনৈক পদস্থ পুলিশকর্তাও একজনের গ্রেফতারির খবর নিশ্চিত করে দ্বিতীয় সন্দেহভাজনের খোঁজ চলছে বলে জানিয়েছেন। পাকিস্তানে ধর্ষণের বিচার, শাস্তিদান খুবই কঠিন। মহিলাদের সঙ্গে দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো আচরণ করা হয়। ওসামা মালিকের মতো আইন বিশেষজ্ঞ জানাচ্ছেন, ধর্ষণে দোষী সাব্যস্তের হার ২ শতাংশ! নাবালিকা ধর্ষণের ক্ষেত্রে এই হার আরও কম। ধর্ষণের অভিযোগ সরকারি ভাবে দায়ের না হওয়ার অন্যতম কারণ এটি। মালিক যৌন অপরাধের সঙ্গে সামাজিক বদনাম, কলঙ্কের প্রসঙ্গ তোলেন, এও বলেন, বহু পুলিশকর্তার মধ্যে নারীবিদ্বেষী মনোভাব কাজ করে। সেজন্যও ধর্ষণের ঘটনা সামনে কম আসে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget