এক্সপ্লোর

US Attack on Iran: পশ্চিম এশিয়াকে আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছে আমেরিকা, ইরানে হামলার তীব্র নিন্দা করল চিনও

Iran-Israel War: ইরানে যেভাবে হামলা চালিয়েছে আমেরিকা, তার তীব্র নিন্দা করেছে চিন।

নয়াদিল্লি: ইরান বনাম ইজরায়েল সংঘাতে নিজেকে জড়িয়ে নিয়েছে আমেরিকা। ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে তারা। সেই নিয়ে এবার নিন্দায় সরব হল চিন। যেভাবে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা, তা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA-র নীতি-নিয়মের পরিপন্থী বলে মন্তব্য করল তারা। আমেরিকার এেই পদক্ষেপ পশ্চিম এশিয়াকে আরও বিপদের দিকে ঠেলে দিল বলে মত চিনের। (US Attack on Iran)

ইরানে যেভাবে হামলা চালিয়েছে আমেরিকা, তার তীব্র নিন্দা করেছে চিন। দেশের বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘ইরানের উপর আমেরিকার এই হামলা, IAEA-র নীতি লঙ্ঘন করে পরমাণু গবেষণা কেন্দ্রে আঘাত হানার তীব্র নিন্দা করছে চিন। আমেরিকার এই পদক্ষেপ রাষ্ট্রপুঞ্জ, আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী’। (Iran-Israel War)

আমেরিকা পশ্চিম এশিয়াকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে বলে এর আগেও মন্তব্য করে চিন। এদিনও ফের সেই অবস্থানই বজায় রাখে তারা। বিবৃতিতে বলা হয়, ‘পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে আমেরিকা। এই সংঘাতে যারা যুক্ত, বিশেষ করে ইজরায়েলকে চিন একটাই কথা বলতে চায়, যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছন, নিরীহ নাগরিকদের নিরাপত্তাকে প্রাধান্য দিন, আলোচনা ও সমঝোতার পথে হাঁটুন’।

চিন জানিয়েছে, তারা ন্যায়ের পক্ষে। পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার পক্ষে তারা। এর জন্য আন্তর্জাতিক মহলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেও প্রস্তুত।

শনিবার ইরানের তিনটি পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। তাদের দাবি, পরমাণু কেন্দ্রগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যদিও ইরানের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ অতি সামান্য। দেশের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচি জানান, শান্তিপূর্ণ পরমাণু প্রকল্পে কাজ করছে ইরান। হামলার অনেক আগেই ওই কেন্দ্রগুলি খালি করে দেওয়া হয়েছিল। কিন্তু আমেরিকা যে পদক্ষেপ করেছে, তার ফল ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এমন পরিস্থিতিতে রাশিয়া সফরে রওনা দিচ্ছেন আব্বাস। সোমবার মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জরুরি বৈঠক রয়েছে তাঁর। 

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
India Pakistan: পাকিস্তানকে পাল্টা অ্যাকশন ভারতের, 'tit-for-tat’ নীতিতে দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে বুলডোজার, সরল ব্যারিকেড
পাকিস্তানকে পাল্টা অ্যাকশন ভারতের, 'tit-for-tat’ নীতিতে দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে বুলডোজার, সরল ব্যারিকেড
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির

ভিডিও

Jadavpur University : ।SFI-সহ অন্যান্য ছাত্র সংগঠনের ফেস্টুন-পতাকায় আগুন, বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার
Chaos in Jadavpur University:
Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডবের ঘটনায় এবার অভিযোগ দায়ের করল ABVP সমর্থক
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | রাতবিরেতে যাদবপুরে তাণ্ডব! কী জানালেন নিরাপত্তারক্ষী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget