এক্সপ্লোর

H10N3 Strain Reported: ফের চিন, এবার মানব শরীরে প্রথমবার মিলল বার্ড ফ্লুর H10N3 স্ট্রেন

চিনে বার্ড ফ্লুর H10N3 স্ট্রেনের হদিশ মিলল মানব শরীরে। দেশের পূর্ব জিয়াংসু প্রদেশ থেকে সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। আজ একথা জানিয়েছে চিনের ন্যাশনাল হেল্ফ কমিশন। 

জিয়াংসু(চিন) : করোনা সংক্রমণে জেরবার গোটা বিশ্ব। চিনের উহান থেকে প্রথম ছড়ায় এই ভাইরাস। এখনও তার প্রকোপ অব্যাহত। এরই মধ্যে চিনে বার্ড ফ্লুর H10N3 স্ট্রেনের হদিশ মিলল মানব শরীরে। যা মানব শরীরে প্রথম। দেশের পূর্ব জিয়াংসু প্রদেশ থেকে সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। আজ একথা জানিয়েছে চিনের ন্যাশনাল হেল্ফ কমিশন। 

সেদশের CGTN TV-র সূত্রে খবর, হেঞ্জিয়াং শহরের বাসিন্দা ৪১ বছরের আক্রান্ত ওই ব্যক্তি। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। এমনকী তাঁরা সংস্পর্শে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যেও কোনও সমস্যা দেখা দেয়নি।

ন্যাশনাল হেল্ফ কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৮ মে H10N3 অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হন ওই ব্যক্তি। যদিও কীভাবে তিনি এই ভাইরাসে আক্রান্ত হলেন সেকথা জানায়নি কমিশন। তবে কমিশনের তরফে বলা হয়েছে, বিশ্বে কোথাও মানব শরীরে H10N3 সংক্রমণের খবর এর আগে পাওয়া যায়নি। 

তবে এই সংক্রমণ ছড়িয়ে পড়া বা মহামারীর আকার নেওয়ার কোনও সম্ভাবনার কথা একদমই কম বলে জানিয়েছে এই স্বাস্থ্য কর্তৃপক্ষ। তাদের দাবি, এটা পোলট্রি থেকে মানব শরীরে বিক্ষিপ্ত ভাইরাস সংক্রমণ।

H10N3 তুলনামূলকভাবে ভাইরাসের কম ক্ষতিকারক স্ট্রেন। এমনকী এটি বৃহৎ আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও খুব কম। চিনে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার বিভিন্ন স্ট্রেন রয়েছে। এর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মানুষ বিক্ষিপ্তভাবে সংক্রমিত হয়। সাধারণত যাঁরা পোলট্রিতে কাজ করেন তাঁদের মধ্যে এই সংক্রমণ দেখা যায়। ইনফ্লুয়েঞ্জা A virus-এর(বার্ড ফ্লু হিসাবে পরিচিত) সাবটাইপ হিসাবে পরিচিত  H5N8 । এই ভাইরাসে আক্রান্ত হলে মানব শরীরে ঝুঁকি কম, কিন্তু পাখি বা পোলট্রির ক্ষেত্রে এই ভাইরাস প্রাণঘাতী। এর আগে এপ্রিল মাসে বন্য পাখিদের মধ্যে H5N6 অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা পাওয়া গিয়েছিল।

উল্লেখ্য, এর আগে ২০১৬-১৭ সালে  H7N9 স্ট্রেনে আক্রান্ত হয়ে প্রায় ৩০০ মানুষ মারা গিয়েছিলেন। তার পর থেকে অবশ্য মানব শরীরে আর সেঅর্থে বার্ড ফ্লুর সংক্রমণের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget