এক্সপ্লোর

India China Border Clash : সীমান্তে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষ নিয়ে কী বলল চিন ?

Border Clash Issue : আজই সীমান্তে সংঘর্ষ নিয়ে সংসদের উভয় কক্ষে এই মর্মে বিবৃতি জারি করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

নয়া দিল্লি : 'অরুণাচল প্রদেশে ভারতের ভূখণ্ড দখল করতে চেয়েছিল চিনা সেনা। কিন্তু, বীরত্বের সঙ্গে তা প্রতিহত করেছে ভারতীয় বাহিনী। চিনা সেনাকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।' বিরোধীদের আলোচনা দাবির আবহে আজই সীমান্তে সংঘর্ষ নিয়ে সংসদের উভয় কক্ষে এই মর্মে বিবৃতি জারি করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবার এই ইস্যুতে বিবৃতি জারি করল চিনও। ভারতের সীমান্তে পরিস্থিত 'স্থিতিশীল' বলে দাবি করেছে তারা। এমনই খবর সংবাদ সংস্থা এএফপি সূত্রের।

গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং এলাকায় ফিরে আসে গালওয়ানের স্মৃতি। সীমান্তে সংঘর্ষে জড়ায় ভারত ও চিন সেনা। জানা যায়, তাওয়াং-এ ভারতীয় সেনারা চিনা সেনাদের উপযুক্ত জবাব দিয়েছে। আহত চিনা সেনার সংখ্যা ভারতীয়দের থেকে বেশি। চিনারা প্রায় ৩০০ সেনা নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়ে এসেছিল। কিন্তু তৈরি ছিল ভারতীয় সেনাও। ভারতের তুলনায় চিনের লালফৌজের বেশি সংখ্যক জওয়ান জখম হয়েছেন। 

এই পরিস্থিতিতে আজ সংসদে এনিয়ে বিবৃতি জারি করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, "ভারত-চিন উভয় পক্ষের সেনার সংঘর্ষে কোনও জওয়ান মারা যাননি। বা গুরুতর জখম হয়নি। সংঘর্ষের পর কূটনৈতিক স্তরে ভারত সরকার চিনের সঙ্গে কথা বলেছে। সীমান্তে যে কোনও রকম চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমাদের বাহিনী।"

তাঁর সংযোজন, পিএলএ-কে সাহসিকতার সঙ্গে রুখে দিয়েছে আমাদের সেনাবাহিনী। যাতে ওরা আমাদের এলাকায় ঢুকে না পড়ে। ওদের কার্যত নিজেদের ঘাঁটিতে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন জখম হয়েছেন। কিন্তু, কোনও প্রাণহানি বা গুরুতরভাবে কেউ জখম হননি।

এদিকে চিনের তরফে বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়ান ওয়েবিন বলেন, আমাদের কাছে যতটা খবর তাতে ভারত-চিন সীমান্ত পরিস্থিতি সার্বিকভাবে স্থিতিশীল আছে। এনিয়ে উভয়পক্ষের মধ্যে কূটনৈতিক ও সামরিক স্তরে বাধাহীন আলোচনা চলছে।

এদিকে ঘটনা নিয়ে আজ কার্যত হুঙ্কার দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "যতদিন বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আছে, ততদিন দেশের এক ইঞ্চি জায়গাও কেউ দখল করতে পারবে না।৮ ও ৯ ডিসেম্বর মধ্যরাতে অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাবাহিনী যে বীরত্ব দেখিয়েছে তাকে স্যালুট জানাই। "

আরও পড়ুন ; বিজেপি ক্ষমতায় থাকতে দেশের এক ইঞ্চি জায়গাও কেউ দখল করতে পারবে না : শাহ 

সেরা শিরোনাম

Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget