এক্সপ্লোর

কোভিড-১৯ ভ্যাকসিন পরীক্ষায় সাফল্য দাবি চিনের, 'অসাধারণ, ঐতিহাসিক' বললেন প্রেসিডেন্ট শি জিনপিং

করোনার উৎসস্থল হিসেবে উহানকে মানতে নারাজ চিন। তাদের মতে, করোনার উৎসস্থল এখনও চিহ্নিত করা যায়নি...

বেজিং: গত বছরের শেষের দিকে চিনের উহান শহরে করোনা ভাইরাসের জন্ম। তারপর হু হু করে সংক্রমণ ছড়িয়েছে চিনে। গ্রাস করেছে গোটা বিশ্বকে। ধীরে ধীরে সেই কঠিন লড়াই অতিক্রম করেছে চিন। তার জন্য দেশবাসীকে অভিনন্দন জানালেন প্রেসিডেন্ট শি জিনপিং। মেডিক্যাল পরিষেবার সঙ্গে যুক্ত চারজনকে পুরস্কৃত করেছে চিন সরকার।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে চিনের মানুষ অসীম সাহসিকতার সঙ্গে লড়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, "আমরা এক অসাধারণ, ঐতিহাসিক পরীক্ষা পেরিয়ে এসেছি।" এই লড়াইকে হিরোদের সংগ্রাম আখ্যাও দিয়েছেন প্রেসিডেন্ট।

করোনা বিরুদ্ধে লড়াইয়ে সফল হওয়ার পরেই অর্থনৈতিক অগ্রগতির পথেও চিন হাঁটছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। করোনা বিধ্বস্ত দেশগুলির অর্থনীতি যখন সঙ্কোচনের মুখোমুখি, বা আর্থিক বৃদ্ধি নিম্নমুখী তখন চিনের অর্থনৈতিক অবস্থা আশাপ্রদ বলে জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট জিনপিং। তিনি বলেছেন, ’’আমরা করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রাথমিক ধাপের লড়াইয়ে খুব তাড়াতাড়ি সাফল্য পেয়েছি। অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বিশ্বে আমরাই পথ দেখাব।‘‘

মঙ্গলবার বেজিংয়ে চার করোনা যোদ্ধাকে পুরস্কৃত করা হয়। এই চার জনের মধ্যে রয়েছেন ৮৩ বছরের এক বৃদ্ধও। চিনের করোনার বিরুদ্ধে লড়াইয়ে তিনি মুখ হয়েছিলেন। জিনপিং সরকার ঝং নানসানকেও পুরস্কৃত করেছে। চিনের জাতীয় পুরস্কার সরূপ তাঁর গলায় একটি মেডেল পরিয়ে দেন প্রেসিডেন্ট। পুরস্কৃত হয়ে স্বভাবতই খুশি ঝং। তিনি জানিয়েছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবেন তারা। করোনা উৎসস্থল খুঁজে বার করতে তাঁরা সহায়তা করবেন।

করোনার উৎসস্থল হিসেবে উহানকে মানতে নারাজ চিন। তাদের মতে করোনার উৎপত্তিস্থল এখনও চিহ্নিত করা যায়নি। সেই কাজ চালিয়ে যেতে হবে। বাকি তিনজনকে দ্য পিপলস হিরো পুরস্কারপ দেওয়া হয়েছে। এই সভায় ভাষণ শুনে অনেকের চোখ জলে ভরে ওঠে। তবে চিনের হুইসেলব্লোয়াল চিকিৎসক লি ওয়েনলিয়াংয়কে নিয়ে একটি শব্দও খরচ করা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
Mamata Banerjee in Halisahar: ‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
BJP Extortion Allegations: 'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা 'ক্ষুব্ধ' বিজেপি কর্মীর
'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা 'ক্ষুব্ধ' বিজেপি কর্মীর
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget