এক্সপ্লোর

পিপিই-র গুণমান নিয়ে বিতর্কের মধ্যে মেডিকেল সামগ্রী বহনকারী ভারতীয় বিমানের জন্য ‘গ্রিন চ্যানেল’ খুলল চিন

পিপিই কিট, ভেন্টিলেটর, অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী চিন থেকে কিনতে হচ্ছে ভারতকে। যদিও চিনের পাঠানো আগের পিপিইর গুণমান নিয়ে প্রশ্ন ওঠায় চিন ব্যাখ্যা দিয়েছে যে, তারা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে, ভারতকে তারা সাহায্য করবে।

নয়াদিল্লি: ভারতে মেডিকেল সামগ্রী পাঠানোর ব্যাপারে ‘গ্রিন চ্যানেল’ খোলার কথা জানাল চিন। করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে ভারতের পণ্যবাহী বিমানের জন্য এই পদক্ষেপ বেজিংয়ের। ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত সুন ওয়েইডং ট্যুইট করে জানিয়েছেন,চিন পিপিই, ভেন্টিলেটর, টেস্টিং কিটের মতো জরুরি মেডিকেল সামগ্রী বহনকারী ৩৫টি মালবাহী বিমানের উড়ানে সম্মতি দিয়েছে। এইসব সামগ্রী চিন থেকে বহন করে আনবে ভারতীয় বিমান। কোভিড-১৯ মোকাবিলায় ভারতের লড়াইয়ে আমরা সাহায্য করে যাব বলেও মন্তব্য করেন তিনি। ‘গ্রিন চ্যানেল’ খোলার ফলে ভারতের পণ্যবাহী বিমান সহজে চিন থেকে মেডিকেল সামগ্রী নিয়ে আসতে পারবে। আগেও চিন থেকে পিপিই আমদানি করেছে ভারত। করোনাভাইরাস সংক্রমিত রোগীদের চিকিত্সার জন্য চিন থেকে মেডিকেল সামগ্রী আমদানি করছে ভারত। পিপিই কিট, ভেন্টিলেটর, অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী চিন থেকে কিনতে হচ্ছে ভারতকে। যদিও চিনের পাঠানো আগের পিপিইর গুণমান নিয়ে প্রশ্ন ওঠায় চিন ব্যাখ্যা দিয়েছে যে, তারা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে, ভারতকে তারা সাহায্য করবে। চিন থেকে আসা একাধিক পিপিই ত্রুটিপূর্ণ হওয়ার ফলে ভারত গত মঙ্গলবার সেগুলির ব্যবহার নিষিদ্ধ করে। সমালোচনার মুখে চিনা দূতাবাসও জানায়, তাদের কাছে পণ্যের গুণমানের বিষয়টি গুরুত্বপূর্ণ, বিষয়টি সিরিয়াস। ভারতকে সম্ভাব্য সব সহযোগিতা করা হবে। চিনা দূতাবাসের বিবৃতিতে এও বলা হয় যে, আমদানির আগে সংশ্লিষ্ট পণ্যের গুণমান ও সরবরাহকারী কোম্পানি সম্পর্কে যাচাই করা উচিত ছিল। ভারত যেন শুধুমাত্র চিনের বৈধ, অনুমোদনপ্রাপ্ত কোম্পানির কাছ থেকেই মালপত্র কেনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget