এক্সপ্লোর

শুরু হল ডিসএনগেজমেন্ট, গালওয়ান উপত্যকা থেকে দেড় কিলোমিটার পিছু হঠল চিনা সেনা

একই সঙ্গে ভারতীয় ও চিনা সেনার মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা হয়েছে বাফার জোন।

নয়াদিল্লি: অবশেষে গালওয়ান উপত্যকা ছেড়ে পিছু হঠল চিন। উপত্যকার দেড় থেকে ২ কিলোমিটার পিছনে নিজেদের তাঁবু সরিয়ে নিয়েছে তারা। পেট্রলিং পয়েন্ট ১৪ থেকে তারা সরে গিয়েছে। পেট্রলিং পয়েন্ট ১৪ নিয়েই ১৫ জুন গভীর রাতে ভারত ও চিনের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। তার আগে মে মাসে এই এলাকায় ঢুকে পড়ে চিন। পরিস্থিতি দেখে ভারতও এলাকায় সেনা বাড়ায়, ক্ষেপণাস্ত্র মোতায়েন করে। সীমা সহস্র বলকে ৩৫০০ কিলোমিটার লম্বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনের যে কোনও উসকানির মুখের মত জবাব দেওয়ার জন্য খোলাখুলি ছাড়পত্র দেওয়া হয়। তখন থেকে দু’দেশের সেনা ও কূটনৈতিক স্তরে ডিসএনগেজমেন্টের লক্ষ্যে বারবার আলোচনা হয়েছে। এতদিনে সেই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে মনে করা হচ্ছে, কারণ চিন তাদের অস্থায়ী আস্তানা সরিয়ে দিয়েছে এলাকা থেকে। একই সঙ্গে ভারতীয় ও চিনা সেনার মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা হয়েছে বাফার জোন। এর আগে ৩০ জুন দু’দেশের সেনার মধ্যে প্রায় ১০ ঘণ্টা কোর কমান্ডার স্তরে আলোচনা চলে। ভারত বলে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় আগের পরিস্থিতি বহাল রাখতে হবে, চিনা সেনাকে জরুরি ভিত্তিতে গালওয়ান উপত্যকা, প্যাংগং সো এবং অন্যান্য এলাকা থেকে পিছিয়ে যেতে হবে। এর আগে ২২ জুন পূর্ব লাদাখে যে সব এলাকা নিয়ে অশান্তির সূত্রপাত, সে সব জায়গা থেকে পিছু হঠা নিয়ে দু’পক্ষ সহমত হয়। চিনা অনুপ্রবেশের কারণে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় গত ৭ সপ্তাহ ধরে ভারত ও চিন সেনার মধ্যে প্রবল উত্তেজনা ছিল। ১৫ জুন গালওয়ান ঘাঁটির সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহিদ হন, মারা যায় বহু চিনা সেনা, তবে চিন সরকার এই সংখ্যা নিয়ে স্পষ্ট কিছু বলেনি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lakshmir Bhandar: মুর্শিদাবাদে ফের 'পুরুষ লক্ষ্মী', রঘুনাথগঞ্জের তারিকুর রহমানের ৮টি অ্যাকাউন্টে ঢুকত টাকা
Lakshmir Bhandar: মুর্শিদাবাদে ফের 'পুরুষ লক্ষ্মী', রঘুনাথগঞ্জের তারিকুর রহমানের ৮টি অ্যাকাউন্টে ঢুকত টাকা
West Bengal News Today Live Updates: সরকারি ত্রাণ পাচারের অভিযোগে হাওড়ায় উত্তেজনা তৃণমূল বিধায়ক অরূপ রায়ের বাড়ির সামনে 'চোর' স্লোগান
সরকারি ত্রাণ পাচারের অভিযোগে হাওড়ায় উত্তেজনা তৃণমূল বিধায়ক অরূপ রায়ের বাড়ির সামনে 'চোর' স্লোগান
Kolkata Fire: মিটার বক্সে পর পর বিস্ফোরণ, কলকাতা হাইকোর্টের কাছে আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনী
মিটার বক্সে পর পর বিস্ফোরণ, কলকাতা হাইকোর্টের কাছে আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনী
Annapurna Yojna: 'যাঁরা ফর্ম ফিলআপ করতে পারবেন না, তাঁদের প্রত্যেকের বাড়িতে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'যাঁরা ফর্ম ফিলআপ করতে পারবেন না, তাঁদের প্রত্যেকের বাড়িতে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget