এক্সপ্লোর
ভারতের সঙ্গে সীমান্ত বিরোধের মধ্যেই পাহাড়ি অঞ্চলে মহড়া চিনের সামরিক বাহিনীর
পার্বত্য এলাকার উচ্চতার কথা মাথায় রেখে সম্প্রতি সামরিক মহড়া চালিয়েছে চিন। পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তিব্বত মিলিটারি কমান্ড মঙ্গলবার এ কথা জানিয়েছে। লাদাখে গালওয়ান উপত্যাকায় সোমবার ভারতের সঙ্গে চিনের সংঘাতের ঘটনার পর এই মহড়ার কথা জানাল চিন।

বেজিং : পার্বত্য এলাকার উচ্চতার কথা মাথায় রেখে সম্প্রতি সামরিক মহড়া চালিয়েছে চিন। পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তিব্বত মিলিটারি কমান্ড মঙ্গলবার এ কথা জানিয়েছে। লাদাখে গালওয়ান উপত্যাকায় সোমবার ভারতের সঙ্গে চিনের সংঘাতের ঘটনার পর এই মহড়ার কথা জানাল চিন। গ্লোবাল টাইসমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ৪,৭০০ মিটার উচ্চতায় নিয়ানকিং ট্যাঙ্গুলা বা নিয়েনচেন টোংলহা পর্বতে এই মহড়া হয়। সেখানে বিভিন্ন ধরনের কমব্যাট অনুশীলন করা হয়। উল্লেখ্য, গালওয়ান উপত্যকায় কথার খেলাপ করে ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে চিনের বাহিনী। ভারত জানিয়েছে, সীমান্তে উত্তেজনা প্রশমনের সময় চিনের একতরফাভাবে স্থিতাবস্থা বদলে দেওয়ার চেষ্টার কারণেই ওই ঘটনা ঘটে। উচ্চ পর্যায়ের সমঝোতা যদি চিন মেনে চলত, তাহলে এই সংঘর্ষ এড়ানো যেতে পারত। ভারতের বিদেশমন্ত্রক বলেছে, সংঘর্ষে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে। গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে মর্যাদাদান সংক্রান্ত সহমত লঙ্ঘন করেছে চিন।
Before You Go
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
সেরা শিরোনাম
উত্তর ২৪ পরগনা
জেলার
খবর
জেলার

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















