এক্সপ্লোর

Chipko Protest:'৭৩-র স্মৃতি ফিরিয়ে গাছ বাঁচাতে এবার মহারাষ্ট্রে 'চলো চিপকো' আন্দোলন

Pune Tree Felling:১৯৭৩ সালের পর ২০২৩। অবিভক্ত উত্তরপ্রদেশের গাড়ওয়াল অঞ্চলের পর মহারাষ্ট্রের পুনে। স্থান ও কাল আলাদা হলেও দুটি জায়গা এখন ভীষণ কাছাকাছি

পুনে: ১৯৭৩ সালের পর ২০২৩। অবিভক্ত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাড়ওয়াল অঞ্চলের পর মহারাষ্ট্রের (Maharashtra) পুনে। স্থান ও কাল আলাদা হলেও দুটি জায়গা এখন ভীষণ কাছাকাছি। বৃক্ষনিধন আটকাতে দু'জায়গার বাসিন্দারাই যে এগিয়ে এসেছেন। পুনে রিভার ডেভলপমেন্ট ফ্রন্ট প্রজেক্টের জন্য যে গুচ্ছ গুচ্ছ গাছ কেটে ফেলা হচ্ছে, তার প্রতিবাদ জানিয়ে এগিয়ে এসেছেন স্থানীয়রা। শুরু হয়েছে 'চলো চিপকো' (Chalo Chipko Protest) আন্দোলন।   

কী চলছে প্রতিবাদে?
সংবাদসংস্থা পিটিআইয়ের মতে, প্রতিবাদীরা রীতিমতো গাছ আঁকড়ে ধরে বৃক্ষনিধনের বিরোধিতা করছেন। রয়েছে প্ল্যাকার্ড, স্লোগানও। সব মিলিয়ে পুনের মুলার নদীর তীর ধরে এখন প্রায়ই মানবশৃঙ্খলের ছবি। নদীতীর ধরে ৪৪ কিলোমিটার এলাকা এই প্রকল্পের জন্য ভাবা হয়েছিল। গত বছর মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আন্দোলনকারীদের দাবি, প্রকল্পটির রূপায়নে অন্তত কয়েক হাজার বিরল ও পুরনো গাছ কেটে ফেলা হয়েছে। মুলা নদীর তীরে প্রায় ১ কিলোমিটার ধরে এই বৃক্ষনিধন চলেছে। এ জন্য পুনে মিউনিসিপাল কর্পোরেশনকেই দায়ী করেছেন আন্দোলনকারীরা। নদী পুনরুজ্জীবনের নামে তীরবর্তী সবুজ নষ্ট করে ফেলার অভিযোগ রয়েছে পুনে মিউনিসিপাল কর্পোরেশনের বিরুদ্ধে। 

কী বলছে পুনে মিউনিসিপাল কর্পোরেশন?
অভিযোগ মানতে চায়নি পুনে মিউনিসিপাল কর্পোরেশন। তাদের বক্তব্য, এই প্রকল্পের জন্য কোনও পুরনো ও বিরল গাছ কাটা হয়নি। পাশাপাশি একটি প্রেস বিজ্ঞপ্তিতে তারা এও জানায়, প্রকল্পটির জন্য কিছু গাছ কাটা দরকার ছিল। কিন্তু তার পরিবর্তে ৬৫ হাজার বৃক্ষরোপণ করা হবে। আন্দোলনকারীরা অবশ্য এই সব যুক্তি শুনতে রাজি নন। তাঁদের বক্তব্য, এর ফলে ওই এলাকার দুই নদী, মুলা ও মুথার জলস্তর অন্তত ৫ ফুট উঠে আসবে। কারণ তাদের জলধারার পরিসর কমিয়ে আনা হচ্ছে। সারাং ইয়াড়ওয়াদকার নামে এক আন্দোলনকারীর কথায়, 'একটিও গাছ কাটা হবে না, এই মর্মেই প্রকল্পটির জন্য পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র দেওয়া হয়েছিল। কিন্তু পুনে মিউনিসিপাল কর্পোরেশন কোনও অনুমোদন ছাড়াই লাগামছাড়া বৃক্ষনিধন শুরু করেছে।' যদিও পুনে মিউনিসিপাল কর্পোরেশনের এক অফিসারের দাবি, এই প্রকল্পটির উদ্দেশ্যই হল নদীর দু'ধারকে বন্যার হাত থেকে রক্ষা করা। এবং পুনে শহরের একেবারে কেন্দ্রবিন্দুতে বৃক্ষরোপণও করা হবে। এতে অবশ্য মোটেও সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। অতএব গাছ জড়িয়ে সবুজ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন তাঁরা।

আরও পড়ুন:শরীরচর্চার সময় আচমকাই 'অ্যাজমা অ্যাটাক'! এই সমস্যা এড়াতে কী কী নিয়ম মেনে চলবেন?

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Abhijeet Dipke on Modi-Shah: ‘কোনও বন্ডে সই করিনি, মোদি-শাহকে ভয় পাই না, একশোবার জেলে ভরে ভরুন’, ঘোষণা অভিজিৎ দীপকের
‘কোনও বন্ডে সই করিনি, মোদি-শাহকে ভয় পাই না, একশোবার জেলে ভরে ভরুন’, ঘোষণা অভিজিৎ দীপকের

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget