এক্সপ্লোর

আগামীকাল শীতলকুচি যাচ্ছে সিআইডি-র বিশেষ তদন্তকারী দল

ভবানী ভবন সূত্রে খবর, শীতলকুচি গুলিকাণ্ডের পুনর্নির্মাণ করা হবে।

কলকাতা: আগামীকাল শীতলকুচি যাচ্ছে সিআইডি-র বিশেষ তদন্তকারী দল। জানা গিয়েছে, ডিআইজি সিআইডির নেতৃত্বে শীতলকুচি যাচ্ছে বিশেষ তদন্তকারী দল। ভবানী ভবন সূত্রে খবর, শীতলকুচি গুলিকাণ্ডের পুনর্নির্মাণ করা হবে। সূত্রের খবর, মাথাভাঙা থানার পুলিশ অফিসারদের জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্য যাচাই করা হবে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হবে বলে সূত্রের খবর। 

১০ এপ্রিল, অর্থাৎ চতুর্থ দফার ভোটের দিন। রক্তে ভিজেছিল কোচবিহারের শীতলকুচির জোড়াপাটকি গ্রামের মাটি। ভোটের লাইনে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চার সহ নাগরিকের। গুলিতে আহত হন আরও কয়েকজন। রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া এই ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি। ডিআইজি সিআইডি স্পেশাল কল্যাণ মুখোপাধ্যায়ের নেতৃত্ব গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট তদন্ত করছে।

ভবানী ভবন সূত্রে খবর, এবার ঘটনার তদন্তে সোমবার শীতলকুচি যাচ্ছে ডিআইজি সিআইডি-র নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দল। ঠিক কী হবে আগামীকাল শীতলকুচিতে? জানা গিয়েছে,এলাকায় গিয়ে গুলিকাণ্ডের পুনর্নির্মাণ করা হবে।  দেখা হবে, সেদিন কোন পরিস্থিতিতে বুথের বাইরে ঠিক কোথায় গুলি চলেছিল। কোন পরিস্থিতিতে চালানো হয়েছিল গুলি? মাথাভাঙা থানার পুলিশ অফিসারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হবে বলে সিআইডি সূত্রে খবর।

উল্লেখ্য, এই ঘটনায় ইতিমধ্যেই কোচবিহারের মাথাভাঙা থানার আইসি, তদন্তকারী অফিসার সহ কয়েকজন অফিসারকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।  গুলি চালনার ঘটনায় জিজ্ঞাসাবাদের  জন্য কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে তৃতীয়বার তলব করা হয়েছে। সিআইডি সূত্রে খবর, ঘটনার দিন ১২৬ নম্বর বুথে, কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ান কর্তব্যরত ছিলেন। তাঁদের মধ্যে একজন ডেপুটি কম্যাড্যান্ট, একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার এবং চারজন কনস্টেবল ছিলেন। এর আগে দুবার তলব করা হলেও হাজির হননি তাঁরা।  সিআইডি সূত্রে খবর, ২৫ মে থেকে ২ জুনের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আলাদা আলাদাভাবে সশরীরে সিআইডি’র দফতর ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে।

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget