এক্সপ্লোর

Corona Antibody Cocktail: করোনা যুদ্ধে নয়া হাতিয়ার, ভারতের বাজারে আসছে অ্যান্টিবডি ককটেল

সিপলার তৈরি করোনার এই জীবনদায়ী ওষুধে ভারতীয় বাজারে ডোজ প্রতি দাম হবে ৫৯ হাজার ৭৫০ টাকা।

নয়াদিল্লি: করোনা মোকাবিলায় এবার ভারতেও মিলবে অ্যান্টিবডি ককটেল। ভারতের বাজারে এই ওষুধ আনার ক্ষেত্রে রোচে ইন্ডিয়ার সঙ্গে হাতও মিলিয়েছে ওষুধ প্রস্তুতকারক সিপলা। সোমবার বিবৃতি দিয়ে এমনটাই জানাল রোচে ইন্ডিয়া। গবেষণায় দেখা গিয়েছে, সার্স, মার্স এমনকী সার্স-কোভ-২ ভাইরাসের বিরুদ্ধেও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ ভাবে সক্ষম এই অ্যান্টিবডি ককটেল। 

সম্প্রতি কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা CDSCO, জরুরি ভিত্তিতে অ্যান্টিবডি ককটেল প্রয়োগে ছাড়পত্র দিয়েছে। রোচে ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, অ্যান্টিবডি ককটেলের প্রতি ডোজের দাম পড়বে প্রায় ৬০ হাজার টাকা।

কৃত্রিমভাবে তৈরি দু’টো অ্যান্টিবডি ক্যাসিরিভিম্যাব এবং ইমডেভিম্যাবের ককটেল ইঞ্জেকশনের মাধ্যমে রোগীর শরীরে দেওয়া হবে। এরা গবেষণাগারে তৈরি এবং মানুষের শরীরে ইমিউনিটি বাড়ায়। করোনার বিরুদ্ধে মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই দুটি অ্যান্টিবডিই বিশেষ ভাবে সক্ষম বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। 

এই ককটেলে দুটি অ্যান্টিবডিই ৬০০ মিলিগ্রাম করে ব্যবহার করা হয়েছে। বিজ্ঞানীদের দাবি, যাঁরা করোনায় আক্রান্ত, তাঁদের রোগ বেড়ে যাওয়ার মাত্রা নিয়ন্ত্রিত হচ্ছে অ্যান্টিবডি ককটেলে। জানানো হয়েছে, ২-৮ ডিগ্রি সেলসিয়াসে এর সংরক্ষণ করে, ইঞ্জেকশনের মাধ্যমে এই ডোজ প্রয়োগ করতে হবে।

জানানো হয়েছে, মাইল্ড থেকে মডারেট করোনা কেসে প্রাপ্তবয়স্ক এবং শিশুদের উপর এটি প্রয়োগ করা যাবে। যাঁদের কোভিড সংক্রমণ বাড়াবাড়ির পর্যায়ে যাওয়ার  সম্ভাবনা রয়েছে, তাঁদের উপরেও এটি প্রয়োগ করা যেতে পারে।

অন্যদিকে যারা করোনায় আক্রান্ত হয়নি, তাঁদের রোগ প্রতিরোধ করছে এটি। সিপলার তৈরি করোনার এই জীবনদায়ী ওষুধে ভারতীয় বাজারে ডোজ প্রতি দাম হবে ৫৯ হাজার ৭৫০ টাকা। গত বছর অক্টোবর মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, করোনা আক্রান্ত থাকাকালীন অ্যান্টিবডি ককটেল ইঞ্জেকশন নিয়েছিলেন। দুই সংস্থার তরফে যৌথ বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দুটি ডোজের প্যাক মিলবে ১,১১,৫০০টাকায়। পাশাপাশি এও জানানো হয়েছে, জুনের মাঝামাঝি সময়ে দেশের বাজারে দ্বিতীয় দফায় অ্যান্টিবডি ককটেলও পৌঁছে যাবে।

সেরা শিরোনাম

জনপ্রিয় মন্দিরে বিরাট হামলার ছক, ভারতীয়দের চরম ঘৃণাই কারণ? সামনে এল ১৯ বছরের যুবকের হাড়হিম করা পরিকল্পনা
জনপ্রিয় মন্দিরে বিরাট হামলার ছক, ভারতীয়দের চরম ঘৃণাই কারণ? সামনে এল ১৯ বছরের যুবকের হাড়হিম করা পরিকল্পনা
PM Modi: 'ওঁদের আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', এশিয়ান গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
'ওঁদের আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', এশিয়ান গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
Accident News : দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মিনিবাসের, ভয়াবহ দুর্ঘটনা, রক্তারক্তি, গুরুতর আহত ১৯
দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মিনিবাসের, ভয়াবহ দুর্ঘটনা, রক্তারক্তি, গুরুতর আহত ১৯
ABP Ananda Top 10, 16 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget