এক্সপ্লোর

নাগরিকত্ব সংশোধনী বিলে ছাড়পত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার,আগামীকাল বা সোমবার এই বিল নিয়ে আলোচনার সম্ভাবনা

এই বিলে মুসলিম ধর্মাবলম্বী শরণার্থীদের বাদ রাখা নিয়ে প্রথম থেকেই সরব বিরোধীরা। যদিও সেইসব তোয়াক্কা না করেই রাজনাথ সিংহের দাবি, বিজেপি সবসময়ই দেশের সব মানুষকে সঙ্ঘবদ্ধ রাখার চেষ্টা করেছে।

নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী বিলে ছাড়পত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার। আগামীকাল বা সোমবার এই বিল নিয়ে সংসদে আলোচনার সম্ভাবনা। এই বিষয়ে আলোচনা করতে আগেই উত্তর পূর্বের কয়েকজন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিল নিয়ে নানা সংশয় দূর করার জন্যই এই বৈঠক হয়। অসমের মন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা হিমন্ত বিশ্বশর্মার দাবি, এই বিল নিয়ে আর কোনও বিভ্রান্তি নেই। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সহ কয়েকটি দেশ থেকে আসা হিন্দু, পার্সি, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে বিলের মাধ্যমে। এই বিলে মুসলমান ধর্মাবলম্বীদের উল্লেখ নেই। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে লোকসভায় বিজেপি এগোনোর ইঙ্গিত দিলেও, রাজ্যসভায় এখনও সংখ্যালঘু গেরুয়া শিবির। রাজ্যসভায় এই মুহূর্তে মোট সদস্য ২৩৯। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১২০ জনের সমর্থন। কিন্তু বিজেপির সাংসদ সংখ্যা ৮১। অর্থাৎ, সংসদের উচ্চকক্ষে বিল পাস করাতে হলে আরও ৩৯ জনের সমর্থন প্রয়োজন বিজেপির। রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ ৪৬, তৃণমূলের ১৩, সমাজবাদী পার্টির ৯, ডিএমকের ৫ ও ৪ জন করে সাংসদ রয়েছে আরজেডি, বিএসপি ও এনসিপির। এডিএমকের ১১ ও জেডিইউর ৬ জন সাংসদ রয়েছেন। মঙ্গলবার বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে সংসদে বিজেপি সাংসদদের অনুপস্থিতির বিষয়টি নিয়ে কথা হয়। রাজনাথ সিংহ সোজাসুজিই তাঁদের জানান, প্রধানমন্ত্রী সাংসদদের উপস্থিতির হার নিয়ে সন্তুষ্ট নন। তারা যেন নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আলেচনার সময় সকলে হাজির থাকেন, সেই নির্দেশ দেন রাজনাথ। এই বিলে মুসলিম ধর্মাবলম্বী শরণার্থীদের বাদ রাখা নিয়ে প্রথম থেকেই সরব বিরোধীরা। যদিও সেইসব তোয়াক্কা না করেই রাজনাথ সিংহের দাবি, বিজেপি সবসময়ই দেশের সব মানুষকে সঙ্ঘবদ্ধ রাখার চেষ্টা করেছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ভারতের তিন প্রতিবেশী দেশই মুসলিম দেশ। তাই সেখানে অ-মুসলিমরাই ধর্মীয় আক্রোশের স্বীকার হয়েছেন।

সেরা শিরোনাম

Cafe Owner Mysterious Death: ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget