এক্সপ্লোর

নাগরিকত্ব (সংশোধনী) বিল হিন্দু-মুসলমান ‘অদৃশ্য বিভাজন’ তৈরি করছে, কেন্দ্রকে তোপ শিবসেনার

যদিও একইসঙ্গে যে কয়েকটি প্রতিবেশী দেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ উঠছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন করেছে তারা। বলেছে, পাকিস্তানের মতো অন্য প্রতিবেশী দেশগুলিকে উচিত শিক্ষা দিন প্রধানমন্ত্রী মোদী যেখানে হিন্দু, শিখ, খ্রিস্টান, পার্সি, জৈনদের মতো সংখ্যালঘুদের অত্যাচারিত হতে হচ্ছে।

নয়াদিল্লি: নাগরিকত্ব (সংশোধনী) বিল (সিএবি) সংসদে পেশ হওয়ার দিন কেন্দ্রকে এ নিয়ে তীব্র আক্রমণ পুরানো শরিক শিবসেনার। উদ্ধব ঠাকরের দল এই বিলের আড়ালে হিন্দু, মুসলমানের মধ্যে কেন্দ্র ‘অদৃশ্য বিভাজন’ তৈরি করছে বলে অভিযোগ করে তাদের মুখপত্র ‘সামনা’-য় বলেছে, ভারতে বর্তমানে সমস্যার অভাব নেই। কিন্তু তারপরও আমরা সিএবি-র মতো নতুন সমস্যা ডেকে আনছি। কেন্দ্র এই বিলের মাধ্যমে হিন্দু ও মুসলিমদের মধ্যে একটি অদৃশ্য বিভেদ সৃষ্টি করছে বলে মনে হয়। 'সামনা' সম্পাদকীতে আরও বলা হয়েছে, একথা সত্যি যে, হিন্দুস্থান ছাড়া হিন্দুদের আর কোনও দেশ নেই। কিন্তু বেআইনি অভিবেশনকারীদের মধ্যে ‘বেছে বেছে’ শুধুমাত্র হিন্দুদের গ্রহণ করলে দেশে কি ধর্ম ঘিরে যুদ্ধ মাথাচাড়া দেবে না? বিজেপিকে নিশানা করে শিবসেনা আরও বলেছে, কেউ নাগরিকত্ব (সংশোধনী) বিল সামনে রেখে ভোটব্যাঙ্ক রাজনীতি করার চেষ্টা করলে সেটা দেশের স্বার্থ নয়। যদিও একইসঙ্গে যে কয়েকটি প্রতিবেশী দেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ উঠছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন করেছে তারা। বলেছে, পাকিস্তানের মতো অন্য প্রতিবেশী দেশগুলিকে উচিত শিক্ষা দিন প্রধানমন্ত্রী মোদী যেখানে হিন্দু, শিখ, খ্রিস্টান, পার্সি, জৈনদের মতো সংখ্যালঘুদের অত্যাচারিত হতে হচ্ছে। সম্প্রতি গেরুয়া পার্টির সঙ্গে বিচ্ছেদ হয়েছে শিবসেনার। মহারাষ্ট্রে এনসিপি, কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রে সরকার গড়া শিবসেনা বলেছে, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কিছু কিছু জিনিস 'সম্ভব' করে দেখিয়েছেন। সার্জিক্যাল স্ট্রাইক ও বালাকোট বিমান হামলার প্রতিই ইঙ্গিত করে বলেছে, এবার তিনি একই ধরনের অ্যাডভেঞ্চারমুখী পদক্ষেপের মাধ্যমে সুনিশ্চিত করুন, এই সম্প্রদায়গুলিকে নিজ নিজ দেশ ছাড়তে হবে না। এতে দেশের অভ্যন্তরীণ সুরক্ষাও জোরদার হবে। পাশাপাশি বিজেপির সুরেই ভারতে বসবাসকারী বেআইনি অনুপ্রবেশকারীদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর দাবিও করেছে শিবসেনা। বলেছে, এমন বেআইনি অনুপ্রবেশকারীদের সঠিক সংখ্যা অবশ্যই জানা উচিত। সংখ্যাটা কয়েক লক্ষ হলে ভারতে কোথায় তাদের থাকতে দেওয়া হবে? ইসলামি দেশগুলিতে সংখ্যালঘু হিন্দুদের সঙ্গে দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো আচরণ করা হয়, তাদের মেয়েদের অপহরণ করে নিগ্রহ, জোর করে তাদের ধর্মও বদল করানো হচ্ছে কখনও কখনও। শিবসেনা আরও বলেছে, বিহারের মতো রাজ্য ছাড়াও উত্তরপূর্বের বেশিরভাগ রাজ্য নাগরিকত্ব (সংশোধনী) বিলের বিরোধিতা করেছে মূলত এজন্য যে, তারা অনুপ্রবেশকারীদের তাদের আঞ্চলিক সংস্কৃতির সামনে বিপদ বলে দেখে। পশ্চিমবঙ্গও এই বিলের বিরোধিতা করছে। সম্পাদকীয়তে মহারাষ্ট্রের পরিস্থিতি উল্লেখ করেও বলা হয়েছে, বেআইনি অনুপ্রবেশকারীদের সংখ্যায় ইতিমধ্যে স্থানীয় পুরসভাগুলি নাগরিক পরিষেবা দিতে গিয়ে চাপে পড়ছে। এই পরিস্থিতিতে গুজরাত, কর্নাটকের মতো রাজ্যগুলিকে এই অনুপ্রবেশকারীদের ঠাঁই দেওয়ায় বড়, মানবিক ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget