এক্সপ্লোর

‘নাগরিকত্ব আইন ভারতের মুসলিমদের কোনও ক্ষতি করবে না ’, শান্তিপূর্ণ প্রতিবাদের আর্জি জানিয়ে বললেন জামা মসজিদের ইমাম

‘প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার প্রত্যেক ভারতীয়রই আছে। তা থেকে বিরত করার অধিকার কারও নেই। কিন্তু আবেগে রাশ টেনে আন্দোলন হওয়া উচিত’ , বললেন শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি।

নয়াদিল্লি: ক্রমেই নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে সারা দেশে। জ্বলছে আগুন, পুড়ছে ট্রেন, চলছে ভাঙচুর। অশান্তির আঁচ পড়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। জামিয়া মিলিয়া, আলিগড় সহ একাধিক শিক্ষ প্রতিষ্ঠানে বিক্ষোভ দমিয়ে রাখতে বন্দুক উঁচিয়েছে পুলিশ, ব্যবহার হয়েছে কাঁদানে গ্যাস। সেই নিয়ে ফুঁসে উঠেছে সরকার-বিরোধীরা। এরই মধ্যে বারবার শান্তিপূর্ণ প্রতিবাদের আবেদন জানিয়েছেন রাজনৈতিক নেতারা। কিন্তু তারপরেও উত্তাপ ছড়াচ্ছে ক্রমাগত। এরই মধ্যে দিল্লির জামা মসজিদের শাহি ইমাম বললেন, ‘ভারতের মুসলিমদের সঙ্গে নাগরিকত্ব আইনের কোনও সম্পর্ক নেই’। বিক্ষোভের অপর কারণ এনআরসি প্রসঙ্গেও ইমামের মতামত, নাগরিকপঞ্জী নিয়ে আইন এখনও পাশ হয়নি। নাগরিকত্ব সংশোধনী আইন আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব পাওয়ার রাস্তা পরিষ্কার করবে। কিন্তু এই আইনে বাদ রাখা হয়েছে অন্য দেশ থেকে এদেশে আসা মুসলিমদের। সেই নিয়েই বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। ‘প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার প্রত্যেক ভারতীয়রই আছে। তা থেকে বিরত করার অধিকার কারও নেই। কিন্তু আবেগে রাশ টেনে আন্দোলন হওয়া উচিত’ , বললেন শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি। তিনি বলেন, এই আইন ভারতীয় মুসলিমদের কোনও অসুবিধেয় ফেলবে না। কিন্তু যারা আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে এদেশে এসেছেন, তাঁদের জন্যই এই আইন চিন্তার কারণ, বিশ্লেষণ ইমামের। তিনি আরও বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির মধ্যে পার্থক্য আছে। সিএএ এখন আইনে পরিণত হয়েছে। কিন্তু এনআরসির ঘোষণা হয়েছে মাত্র। আইন হয়নি।’ সিএএ-র বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছিল দক্ষিণ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ক্যাম্পাস ও তার সংলগ্ন এলাকায়। মঙ্গলবার  তা ছড়ায় দিল্লির অন্যান্য অঞ্চলেও।  এমত পরিস্থিতিতে শান্তিপূর্ণ প্রতিবাদ  থেকে যাতে হিংসা ছড়িয়ে না-পড়ে, তার জন্য আবেদন জানান জামা মসজিদের শাহি ইমাম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Cyber Crime : সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
West Bengal News Live : কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
Bihar News : মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে
মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget