এক্সপ্লোর

বেঙ্গালুরুতে সন্দেহভাজন কোভিড ১৯ সংক্রমিতদের কোয়ারেন্টিনে পাঠানোর জন্য আনতে গেলে স্থানীয়দের বাধা, সংঘর্ষ পুরকর্মীদের সঙ্গে, ভাঙল পুলিশ ফাঁড়ি

বেঙ্গালুরু সিটির পুলিশ কমিশনার ভাস্কর রাও ট্যুইট করেন, লকডাউন চলছে। দয়া করে ঘরে থাকুন। নয়তো আগামীকালটাও আজকের মতোই হবে। আপনাদের অবস্থা আমরা উপলব্ধি করতে পারছি, আপনাদের সহযোগিতার প্রশংসা করছি।

নয়াদিল্লি: স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুরসভার লোকজনের সংঘর্ষে উত্তপ্ত বেঙ্গালুরুর পাদারায়ানাপুরা এলাকা। পুরকর্মীরা সন্দেহভাজন কোভিড১৯ সংক্রমিত লোকজনকে কোয়ারেন্টিনে পাঠানোর জন্য নিয়ে আসতে ওখানে গেলে বাসিন্দারা প্রবল বাধা দেন বলে অভিযোগ। রবিবার রাতে সংবাদ সংস্থা এএনআই ঘটনাস্থলের যে ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, এলাকা ঘিরে ফেলে বৃহূত বেঙ্গালুরু মহানগর পালিকের কর্মকর্তাদের বসানো লোহার গার্ডরেল উপড়ে সরিয়ে দিচ্ছে লোকজন। তাঁদের বিরুদ্ধে চলছে স্লোগানও। টেবিল, চেয়ারও ছুঁড়ছে। পুলিশের ব্যারিকেড ভেঙে তাদের ফাঁড়িও সরিয়ে দিয়েছে লোকজন। পাদারায়ানপুরাকে রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। পালিকে সেখানকার একজন কোভিড ১৯ রোগীর সংস্পর্শে আসা ১৫ জনকে চিহ্নিত করেছে। সম্ভবত তাদের কোয়ারেন্টিনে পাঠানোর জন্য নিয়ে আসতে গিয়ে বাধার সম্মুখীন হন পালিকের কর্মকর্তারা। গন্ডগোলের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বেঙ্গালুরু দক্ষিণের ডেপুটি পুলিশ কমিশনার। বেঙ্গালুরু সিটির পুলিশ কমিশনার ভাস্কর রাও ট্যুইট করেন, লকডাউন চলছে। দয়া করে ঘরে থাকুন। নয়তো আগামীকালটাও আজকের মতোই হবে। আপনাদের অবস্থা আমরা উপলব্ধি করতে পারছি, আপনাদের সহযোগিতার প্রশংসা করছি। গতকাল রাতের হিংসার ঘটনার ব্যাপারে আজ সকালেই স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। সেখানে পুলিশকর্তারাও ছিলেন। বোম্মাই পরে বলেন, মুখ্যমন্ত্রীকে গোটা পরিস্থিতি সম্পর্কে বলেছি। কঠোর হতে বলেছেন তিনি আমাদের। আমার অফিসারদেরও সেকথা জানিয়েছি। এমন আচরণ বরদাস্ত করা হবে না। ৫৯ জনকে গ্রেফতার করে ৫টি এফআইআর দায়ের করা হয়েছে। আমিও পাদারানাপুরায় যাচ্ছি। ওই লোকগুলোকে কোয়ারেন্টিনে পাঠানো সুনিশ্চিত করব। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে কর্নাটকে কোভিড ১৯ পজিটিভ লোকের সংখ্যা ৩৮৪, মারা গিয়েছেন ১৪ জন।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget