এক্সপ্লোর

CJI DY Chandrachud: 'বিচারব্যবস্থার স্বাধীনতার অর্থ সরকারের বিরুদ্ধে রায় দেওয়া নয়', মন্তব্য CJI চন্দ্রচূড়ের

Independence of Judiciary: অবসরের আগে দিল্লির একটি অনুষ্ঠানে যোগ দেন বিদায়ী প্রধান বিচারপতি চন্দ্রচূড়।

নয়াদিল্লি: আর মাত্র কয়েক দিন, তার পরই অবসরগ্রহণ। সেই আবহে ফের বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করলেন দেশের বিদায়ী প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বিচারব্যবস্থার স্বাধীনতা নিয়ে এবার মন্তব্য করলেন তিনি। তাঁর মতে, সরকারের বিরুদ্ধে রায় দিলেই বিচারব্যবস্থার স্বাধীনতা প্রমাণিত হয় না। বিচারপতিদের উপর সাধারণ মানুষের আস্থা রাখা উচিত বলেও মন্তব্য করলেন তিনি। (CJI DY Chandrachud)

অবসরের আগে দিল্লির একটি অনুষ্ঠানে যোগ দেন বিদায়ী প্রধান বিচারপতি চন্দ্রচূড়। সেখানে তিনি জানান, নির্বাচনী বন্ডকে যখন অসাংবিধানিক ঘোষণা করেন তিনি, নির্বাচনী বন্ড নিয়ে যখন কেন্দ্রের বিরুদ্ধে রায় দিয়েছিলেন, সেই সময় সকলে প্রশংসা করেছিলেন, তাঁকে 'স্বাধীন' বলে উল্লেখ করেছিলেন। কিন্তু সরকারের বিরুদ্ধে রায় না দিলেই অন্য সুর শোনা যায়। (Independence of Judiciary)

বিদায়ী প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের কথায়, "নির্বাচনী বন্ড নিয়ে ওই রায় দেওয়ার অর্থ তুমি স্বাধীন। কিন্তু কোনও রায় যদি সরকারের পক্ষে যায়, তাহলে স্বাধীন নও। আমার কাছে স্বাধীনতার সংজ্ঞা কখনওই এমন নয়।" গত ১৫ ফেব্রুয়ারি নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করে সুপ্রিম কোর্ট। ২০১৮ সালে কেন্দ্রের চালু করা ওই নির্বাচনী বন্ড আসলে বিজেপি-কে বাড়তি সুবিধা পাইয়ে দিতেই আনা হয়েছিল বলে অভিযোগ ছিল। সেই প্রসঙ্গেই এমন মন্তব্য করলেন বিদায়ী প্রধান বিচারপতি। 

বিদায়ী প্রধান বিচারপতি চন্দ্রচূড় আরও বলেন, "বিচারব্যবস্থার স্বাধীনতা বলতে বোঝায়, সরকারি প্রভাব থেকে মুক্ত থাকা। কিন্তু বিচারব্যবস্থার স্বাধীনতা বলতে শুধুমাত্র তা বোঝায় না। আমাদের সমাজ পাল্টে গিয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে... যাদের স্বার্থ জড়িয়ে রয়েছে, তারা বৈদ্যুতিন মিডিয়াকে কাজে লাগিয়ে চাপসৃষ্টি করে, যাতে আদালতের রায় তাদের পক্ষে যায়। তাদের পক্ষে রায় না গেলেই, আপনি স্বাধীন নন। এতে ঘোর আপত্তি রয়েছে আমার। বিচারব্যবস্থার স্বাধীনতার অর্থ, নিজের বিবেকের কথা শুনে স্বাধীন ভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আইন এবং সংবিধানের পাশাপাশি, অবশ্যই বিবেকের প্রশ্ন জড়িয়ে থাকে।"

বিদায়ী প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের মতে, মানুষের উচিত বিচারপতিদের উপর সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা ছেড়ে দেওয়া। রায় যার পক্ষেই যাক না কেন, বিচারের ভারসাম্য যাতে বজায় থাকে, তা বিচারপতিরাই ঠিক করবেন। তাঁর কথায়, "যে যে মামলা সরকারের বিপক্ষে যাওয়া উচিত, সরকারের বিরুদ্ধেই সিদ্ধান্ত নিয়েছি আমরা। কিন্তু কোনও মামলায় যদি সরকারের পক্ষে রায় দেওয়ার প্রয়োজন হয়, সেখানে আিন মেনেই সিদ্ধান্ত নিতে হয়। বিচারব্যবস্থাকে স্থিতিশীল এবং প্রাণবন্ত রাখতে হলে এই বার্তা সকলের কাছে পৌঁছনো উচিত।"

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Bangladesh Unrest: অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন
অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget