এক্সপ্লোর

করোনাভাইরাস সংক্রমণের আবহে নেপালে লকডাউনের মধ্যে স্থানীয়দের সঙ্গে চিনাদের সংঘর্ষ

চিনাদের নির্মাণ সামগ্রী ট্রাকের আসা-যাওয়ায় আপত্তি করে স্থানীয় গ্রামবাসীরা

কাঠমাণ্ডু: করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে লকডাউন চলছে নেপালেও। তার মধ্যেই লকডাউন অগ্রাহ্য করেই সংঘর্ষে জড়াল নেপালের স্থানীয় বাসিন্দারা আর সেদেশে কর্মসূত্রে থাকা চিনা নাগরিকরা। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, একটি চিনা কোম্পানি লামজুংয়ে হাইড্রোপাওয়ার প্ল্যান্ট বানাচ্ছে। সেই কোম্পানির মালিক, কর্মীদের সঙ্গে স্থানীয়দের মারামারি হয়েছে মারসিয়াঙ্গদি এলাকায়। লামজুং জেলায় মারসিয়াঙ্গদি গ্রামীণ পুরসভা ৬ এর থুলোবেসিতে তৈরি হচ্ছে নিয়াদি হাইড্রোপাওয়ার প্রকল্প। চিনাদের নির্মাণ সামগ্রী ট্রাকের আসা-যাওয়ায় আপত্তি করে স্থানীয় গ্রামবাসীরা। তাঁদের আপত্তি, যে চিন থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের সূত্রপাত, সদ্য সেখান থেকেই ফিরেছে ওই চিনা কর্মীরা। হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়া মারণ ভাইরাস নিয়েই চিনারা ঢুকেছে, এমনই সংশয় স্থানীয়দের। অপ্রয়োজনীয় লোকজনের আনাগোনা বন্ধ করতে গ্রামে ঢোকার রাস্তা আটকে দেয় বাসিন্দারা। কিন্তু অবরোধ ভেঙে দুটি নির্মাণ-সামগ্রীবাহী ট্রাক গ্রামের ভিতর ঢুকতে গেলে বাধা দেয়, প্রতিবাদ জানায় এলাকার যুবকরা। পাল্টা চিনারা কুকরি হাতে নিয়ে স্থানীয়দের শাসানি দেয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাস্তায় বসানো কাঁটাতারের বেড়া ভেঙে নির্মাণসামগ্রী নিয়ে ট্রাক ঢুকতে দেখেই স্থানীয়দের ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়। স্থানীয় প্রশাসন লকডাউন ভাঙায় অসন্তোষ জানালে চিনারা ক্ষিপ্ত হয়ে ওঠে। স্থানীয় লোকজনও তেতে ওঠে চিনারা প্রশাসনের ঘর থেকে বেরনোর সরকারি নির্দেশ ভেঙে বাইরে পা রাখায়।  পরিস্থিতি সামলে শান্তি ফেরাতে দুপক্ষের বৈঠক ডেকেছে পুলিশ। নেপাল নিজের ভূখণ্ডে করোনাভাইরাস ছড়ানো রোধ করতে প্রতিবেশী সব দেশের সঙ্গে সীমান্ত সিল করেছে। সেদেশে এখনও পর্যন্ত ৫টি করোনা সংক্রমণের খবর মিলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: লটারিতে জেতা অন্যের টাকা আত্মসাতের ঘটনায় ধরপাকড় শুরু হতেই'ঋতব্রত তৃণমূল'-এর বৈঠকে হাজির পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ
লটারিতে জেতা অন্যের টাকা আত্মসাতের ঘটনায় ধরপাকড় শুরু হতেই'ঋতব্রত তৃণমূল'-এর বৈঠকে হাজির পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ
TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
Uttar Pradesh News : সিলড বোতলে জলের বদলে অ্যাসিড ? পান করে গুরুতর অসুস্থ মহিলা
সিলড বোতলে জলের বদলে অ্যাসিড ? পান করে গুরুতর অসুস্থ মহিলা
TMC News: গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে

ভিডিও

Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য
Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget