এক্সপ্লোর

Mamata on Twitter Control : ট্যুইটারকে "নিয়ন্ত্রণের" চেষ্টা করছে, কেন্দ্রকে তোপ মমতার

ওরা ট্যুইটারকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই ওদের ভয় দেখানোর চেষ্টা করছে। কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতা : ট্যুইটারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগে কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এই মাইক্রো ব্লগিং সাইটকে ভয় দেখানোর চেষ্টাও করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। তাঁর সরকারের সঙ্গেও কেন্দ্র একই ব্যবহার করেছে বলে দাবি মমতার।  

তিনি বলেন, এটাকে আমি ঘৃণা করি। ওরা ট্যুইটারকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই ওদের ভয় দেখানোর চেষ্টা করছে। ওরা যাদেরই নিয়ন্ত্রণে আনতে পারে না, তাদের সঙ্গেই এরকম করার চেষ্টা করে। ওরা আমাকে ঠেকাতে পারে না। তাই আমার সরকারকেও ভয় দেখানোর চেষ্টা করে।

উল্লেখ্য, সম্প্রতি নয়া তথ্যপ্রযুক্তি নিয়ম মেনে চলার ব্যাপারে ট্যুইটার ও কেন্দ্রীয় সরকারের মধ্যে ধারাবাহিক সংঘাত দেখা গিয়েছে। এই নির্দেশিকা মেনে চলার ব্যাপারে দ্বিধাগ্রস্ততা ও বিলম্বের জন্য কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক সম্প্রতি এই মাইক্রো ব্লগিং সাইটের তৃতীয় পক্ষের মর্যাদা বাতিল করেছে। সেইসঙ্গে তৃতীয় পক্ষ হিসেবে ট্যুইটার যে আইনি রক্ষাকবচ পেত, তাও খারিজ হয়ে গিয়েছে।

এই ছাড় খারিজের পাশাপাশি ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে দিল্লি পুলিশ ট্যুইটার আধিকারিকদের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেছে। গতকাল এই ইস্যুতে ট্যুইটারকে নিশানা করেছিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি ট্যুইট করে লিখেছিলেন, ভারতীয় সংস্থা আমেরিকা কিংবা অন্যান্য দেশে ব্যবসা করতে গেলে, স্থানীয় আইন মেনে চলে। তাহলে ভারতের আইন মেনে চলার ক্ষেত্রে ট্যুইটারের মতো মাধ্যমের এত গা-ছাড়া ভাব কেন?

এর আগে সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান শশী তারুরের সঙ্গে এর সদস্য বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের বিতর্ক দানা বেঁধেছিল। কংগ্রেস ও দলের প্রাক্তন সভাপতি  রাহুল গাঁধীর অ্যাজেন্ডা এগিয়ে নিয়ে যেতে তারুর স্ট্যান্ডিং কমিটিকে ব্যবহার করছেন বলে অভিযোগ করেছিলেন নিশিকান্ত দুবে। 

এরই মধ্যে আজ ট্যুইটারের আধিকারিকদের বৈঠকে ডেকে পাঠায় সংসদীয় কমিটি। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ও গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগ সংক্রান্ত প্রশ্ন উত্থাপন করার কথা।

সেরা শিরোনাম

Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Hurricane Polo : আছড়ে পড়ল রাক্ষুসে হারিকেন, তছনছ উপকূল, বিদ্যুৎহীন বিরাট এলাকা
আছড়ে পড়ল রাক্ষুসে হারিকেন, তছনছ উপকূল, বিদ্যুৎহীন বিরাট এলাকা
Hurricane Polo : ধেয়ে আসছে রাক্ষুসে হারিকেন ! ঘণ্টাকয়েকের মধ্যেই ল্যান্ডফল? আরও দুই নিম্নচাপ বাড়াচ্ছে শক্তি
ধেয়ে আসছে রাক্ষুসে হারিকেন ! ঘণ্টাকয়েকের মধ্যেই ল্যান্ডফল? আরও দুই নিম্নচাপ বাড়াচ্ছে শক্তি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget