এক্সপ্লোর

Mamata Banerjee: মমতাকে 'মিথ্যাবাদী' বলে আক্রমণ লন্ডনের কলেজে, 'আমি মিথ্যা বলি না', পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: কেলগ কলেজে বক্তৃতা দেওয়ার সময় হাতে বাম আমলে নিজে আক্রান্ত হওয়ার ছবি নিয়ে দেখান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, এভাবেই মেরে ফেলতে চেয়েছিলেন আমায়।

Mamata Banerjee: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতা দেওয়ার মাঝেই দর্শকাসন থেকে একের পর এক প্রশ্নবাণ ধেয়ে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। টাটা কেন রাজ্য ছেড়ে গেল প্রশ্ন করেন দর্শকদের একাংশ। পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী বলেন টাটা, কগনিজেন্ট সবাই রাজ্যেই রয়েছে। খড়গপুর, রাজারহাট এলাকায় ইন্ডাস্ট্রি তৈরি করেছে ওরা। কেউই যায়নি। সকলেই আছে। দর্শকদের মধ্যে থেকে অনেকেই মুখ্যমন্ত্রীকে 'মিথ্যাবাদী' বলতে শুরু করেন। সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, 'আমি মিথ্যা বলি না'। 

বাংলায় বিনিয়োগ নিয়ে বক্তৃতা দিতে গিয়েই প্রশ্নের সম্মুখীন হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথার মাঝেই দর্শকদের একাংশ হাততালিও দিতে থাকেন। হাসিমুখে মমতা বলেন, ধন্যবাদ যে আপনারা আমায় অভিবাদন জানালেন। আমি খুব খুশি। আপনাদের ভাল মিষ্টি খাওয়াবো। দর্শকাসন থেকে একসঙ্গে অনেকে কথা বলতে শুরু করায় মুখ্যমন্ত্রী এও বলেন, আমি শুনতে পাচ্ছি না। আরও জোড়ে বলুন। আপনারা গলা তুলে কথা বলতে পারেন। এটা গণতন্ত্র। আপনারা বলতে পারেন। আমি কিছু মনে করব না। মন দিয়ে শুনব। 

আর জি কর ক্রাউড ফান্ডিং প্রসঙ্গেও প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীকে। দর্শক আসন থেকে একজনকে বলতে শোনা যায়, 'আপনার রাজ্যে এ নিয়ে প্রশ্ন করতে গেলে আপনারা মন্ত্রীরা বলে আঙুল ভেঙে দেবে।' দর্শকের এই অভিযোগের তীব্র প্রতিবাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি বলেন, মিথ্যে কথা বলবেন না। এখানে রাজনীতি করবেন না। আমার রাজ্যে এগুলো করতে পারেন আমার সঙ্গে। এখানে নয়। এটা করবেন না। আমি আপনাদের ভালবাসি। ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারে আপনারা আমার থেকে বেশি জানেন। এটাকে রাজনীতির মাধ্যম বানাবেন না। রাজনীতি করতে চাইলে বাংলায় গিয়ে নিজেদের পার্টিকে বলুন আরও শক্তিশালী হয়ে সাম্প্রদায়িক মানুষদের বিরুদ্ধে লড়তে। আমার সঙ্গে লড়বেন না। 

এরপরই একটি ছবি দেখান মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শকাসন থেকে তখন অনেকেই গলা উঁচিয়ে জবাব চাইতে থাকেন তাঁর থেকে। মমতা বলেন, আপনাদের জবাব দেব আমি। হাতে ছবি নিয়ে বলেন এভাবেই আমায় মেরে ফেলতে চেয়েছিলেন আপনারা (বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার ছবি)। এই ছবি দেখানোর পরই শুরু হয় তুমুল উত্তেজনা। মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলা হয় 'নাটক করবেন না। কেউ এখানে আপনার নাটক দেখতে আসেননি। মিথ্যে বলবেন না।' পাল্টা জবাবে মমতা বলেন, এভাবে আচরণ করবেন না। আমাকে অপমান করতে গিয়ে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানকে অপমান করছেন আপনারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Asish Banerjee: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget