এক্সপ্লোর

Mamata on Vaccination : বিশ্বের নামী সংস্থার কাছ থেকে দ্রুত ভ্যাকসিন আনার ব্যবস্থা করুন, প্রধানমন্ত্রীর কাছে আর্জি মমতার

দ্রুত বিশ্বের অন্যান্য প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে ভ্যাকসিন আমদানির আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন। 

কলকাতা : ভ্যাকসিন। করোনা প্রতিরোধে এটাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি। তা এক বাক্যে বুঝেছেন সবাই। কিন্তু, দেশে চাহিদা অনুযায়ী ভ্যাকসিনের সরবরাহ নেই। অথচ দিন দিন মৃত্যুমিছিল বাড়ছে। রাজ্যের পরিস্থিতিও উদ্বেগজনক। এই অবস্থায় দ্রুত বিশ্বের অন্যান্য প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে ভ্যাকসিন আমদানির আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন। 


চিঠিতে মমতা লিখেছেন, আপনি জানেন যে বিশেষজ্ঞদের মতে, করোনা মহামারী মোকাবিলায় ভ্যাকসিনই প্রকৃত প্রতিষেধক। যদিও আমাদের দেশে ভ্যাকসিনের উৎপাদন যথেষ্ট নয়। পশ্চিমবঙ্গে ১০ কোটি এবং গোটা দেশে ১৪০ কোটি মানুষের জন্য ভ্যাকসিন প্রয়োজন। কিন্তু, অতি অল্প সংখ্যক মানুষকে এপর্যন্ত ভ্যকসিন দেওয়া গিয়েছে। অথচ এটা পরিষ্কার যে এই মুহূর্তে বিশ্বে অনেক ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা রয়েছে। বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে দেখা যেতে পারে যে, এই ভ্যাকসিন উৎপাদনকারীদের মধ্যে কাদের আন্তর্জাতিক খ্যাতি এবং বিশ্বাসযোগ্যতা রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ওইসব সংস্থার কাছ থেকে দ্রুত ভ্যাকসিন নিয়ে আসা আমাদের পক্ষে সম্ভব। আপনার কাছে আবেদন, আর দেরি না করে ভ্যাকসিন নিয়ে আসার ব্যবস্থা করুন।


এর পাশাপাশি মমতা ভ্যাকসিনের অভাব মেটানোর জন্য প্রস্তাবও দিয়েছেন। তিনি লিখেছেন, আমাদের দেশে ওয়ার্ল্ড প্লেয়ারদের(ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা) জন্য ফ্র্যাঞ্চাইজির বিষয়ে উৎসাহ দেওয়া যেতে পারে। বহু পরিমাণে ভ্যাকসিন উৎপাদনের জন্য আমরা জাতীয় স্তরের সংস্থাগুলিকেও এব্যাপারে উৎসাহিত করতে পারি। এক্ষেত্রে আমরা যে কোনও সংস্থাকে পশ্চিমবঙ্গে জমি এবং অন্যান্য সাহায্য দিতে প্রস্তুত।

এর আগে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে চিকিৎসা সরঞ্জামে আমদানি শুল্ক মকুবের আর্জি জানিয়েছিলেন মমতা। কখনও ভ্যাকসিন, কখনও অক্সিজেন সরবরাহ, কখনও আবার চিকিৎসা সরঞ্জামে শুল্ক কমানোর আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, করোনা সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশজুড়ে ভ্যাকসিনের চাহিদা তীব্র হয়েছে। কিন্তু, যথেষ্ট পরিমাণে জোগানের অভাবে অনেক রাজ্যেই থমকে আছে টিকাকরণ প্রক্রিয়া।

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
Panama Flagged Ship Sinks: যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget