এক্সপ্লোর

Corona Vaccine Crisis: ভ্যাকসিন না পেয়ে ফের দুর্ভোগের অভিযোগ রাজ্যজুড়ে

করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে ত্রাহি ত্রাহি অবস্থা

কলকাতা: আজও অনেক জায়গায় ভ্যাকসিন না পেয়ে দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। বরানগর পুর স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ দেখালেন। কোথাও আবার ভ্যাকসিন নেওয়ার লাইনে শিকেয় উঠেছে দূরত্ববিধি।

করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে ত্রাহি ত্রাহি অবস্থা। চলে যাচ্ছে হাজার হাজার মানুষের প্রাণ। এই অবস্থায় ভাইরাসের মোকাবিলায় অত্যন্ত প্রয়োজনীয় ভ্যাকসিন পেতেও কালঘাম ছুটছে। লাইনে দাঁড়িয়েও নিরাশ হয়ে ফিরতে হচ্ছে বহু মানুষকে।

ভ্যাকসিনের আকালে অনেক জায়গাতেই দেওয়া হচ্ছে শুধুমাত্র দ্বিতীয় ডোজ। কিন্তু, উত্তর ২৪ পরগনার বরানগর পুর স্বাস্থ্যকেন্দ্রে দেখ গেল অন্য ছবি। অভিযোগ, এখানে দ্বিতীয় ডোজও মিলছে না। এমনটাই অভিযোগ ভ্য়াকসিন নিতে আসা সাধারণ মানুষের। প্রতিবাদে আজ, শনিবার সকালে পুর স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখান ভ্যাকসিন নিতে আসা লোকজন। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। এই ঘটনায় স্বাস্থ্য দফতরের তরফে দাবি করা হয়েছে, দ্বিতীয় ডোজ দেওয়ার মতো ভ্যাকসিন রয়েছে। তবে এক্ষেত্রে কী হয়েছে খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, এই জেলারই দেগঙ্গার বিশ্বনাথপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আবার দেখা গেল নিয়ম ভাঙার ছবি। করোনা পরীক্ষার লাইনে উধাও সামাজিক দূরত্ববিধি। রীতিমতো ঠেলাঠেলি-গুঁতোগুঁতি অবস্থা। এই অবস্থায় চোখে পড়েনি পুলিশি নজরদারিও।

দেগঙ্গায় যখন কোভিড-টেস্টের লাইনে বেনিয়মের ছবি, তখন একই অবস্থা বীরভূমের সাঁইথিয়া হাইস্কুলে ভ্যাকসিন নেওয়ার লাইনেও। দূরত্ববিধি মানার বালাই নেই কারোরই। সাঁইথিয়ার ব্লক স্বাস্থ্য আধিকারিক নাসির ইকবাল বলেন, সরকার বারবার সচেতন করছে, মানুষ যদি সচেতন না হয় আমরা কী করব।

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে আবার টিকাকরণের প্রথম ডোজ দেওয়া বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন অনেকেই। ভ্যাকসিন নিতে এসেও খালি ফিরলেন বহু মানুষ। ডায়মন্ড হারবার হাসপাতালের সুপার রমাপ্রসাদ রায় জানান, জোগান কম তাই প্রথম ডোজ বন্ধ। অতিমারী মোকাবিলায় হাতিয়ার ভ্যাকসিনের সমস্যা কবে মিটবে, তারই অপেক্ষায় দিন গুনছেন করোনা আতঙ্কে দিন কাটানো রাজ্যবাসী।

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ABP Ananda Top 10, 22 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 22 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget