এক্সপ্লোর

Adhir On Kejriwal Arrest:'...এই ভয়ে তৃণমূল I.N.D.I.A. জোটে সামিল হল না', কেজরি-গ্রেফতারিতে প্রতিক্রিয়া অধীরের

Adhir Ranjan Chowdhury: '...এই ভয়ে তৃণমূল I.N.D.I.A. জোটে সামিল হল না। অরবিন্দ কেজরিওয়াল সাহস করে I.N.D.I.A. জোটে রয়ে গিয়েছিলেন। তাই তাঁর বিপদ হল', প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর।

কলকাতা: 'কেজরিওয়ালকে (Arvind Kejriwal Arrest) বহু দিন ধরে গ্রেফতারির তোড়জোড় চলছিল। এই ভয়ে তৃণমূল I.N.D.I.A. জোটে সামিল হল না। অরবিন্দ কেজরিওয়াল সাহস করে I.N.D.I.A. জোটে রয়ে গিয়েছিলেন। তাই তাঁর বিপদ হল', দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির পর প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury Reaction)। আরও বললেন, 'দিদি আমাদের বুদ্ধিমতী। দেখলেন, এত ঝামেলায় গিয়ে কাজ নেই। মোদির সঙ্গে ম্যানেজ করে চল। তাই দিদি ও ভাইপোর সঙ্গে কিছুই হয় না...কেজরিওয়ালদের সঙ্গে হয়।'

যা যা হল...
ঘণ্টাদুয়েক জিজ্ঞাসাবাদের পর এদিন দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তার আগে, তাঁর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। কেজরিওয়ালের পরিবারের সদস্যের ফোন কেড়ে নেওয়া হয় বলেও সূত্রের খবর। এসবের আগেই আগাম রক্ষাকবচ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। তখন থেকেই জল্পনা শুরু হয়, আজ রাতে গ্রেফতার করা হতে পারে তাঁকে। রাত একটু বাড়তে দেখা গেল, সেই জল্পনাই সত্যি হল। এভাবে লোকসভা ভোটের আগে আপ-প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি ঘিরে তপ্ত আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল নেতা কুণাল ঘোষের যেমন মত, বিজেপি ফিরতে পারবে না জেনে এসব করছে। কড়া প্রতিক্রিয়া দিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়েন। সেই পোস্ট-ই শেয়ার করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

আর যা...
কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী, নেত্রী প্রিয়াঙ্কা গাঁধী, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, ডিএমকে নেতা এম কে স্ট্যালিন থেকে শুরু করে বিরোধী শিবিরে তুমুল আলোড়ন শুরু হয়েছে এই গ্রেফতারির পর। যদিও পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মত, ''এই ঘটনা চোখ খুলে দিল যে কর্মরত অবস্থায় মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা যায়।' আরও বলেন, '...সেই সমস্ত মুখ্যমন্ত্রী যাঁদের নাম দুর্নীতিতে বার বার জড়িয়েছে তাঁদের বলব, দুর্নীতি থেকে সরে থাকুন। তাঁরাও পদে থাকা অবস্থায় গ্রেফতার হতে পারেন। পশ্চিমবঙ্গেও এই ছবি দেখতে পারি।' কার উদ্দেশে এই কটাক্ষ? দিনের আলোর মতো স্পষ্ট, মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই। ইডি সূত্রে খবর, ৯ বার সমনেও গরহাজির ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দশম সমন দিতে তাই কেজরিয়ালের 'দুয়ারে' পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।  তার পরের ঘটনাক্রম, এখন কার্যত গোটা দেশের নজরে।

 

আরও পড়ুন:পদে থাকাকালীন এই প্রথম গ্রেফতার কোনও মুখ্যমন্ত্রী, কেজরিওয়ালকে কেন ধরল ED?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
PM Modi NCPI Meeting: আলোচনায় বাংলার উন্নয়ণ, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা
আলোচনায় বাংলার উন্নয়ণ, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা
Sumit Roy: অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
Free Mobile Recharge: ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget