এক্সপ্লোর

Rahul Gandhi : আদিবাসীদের 'বনবাসী' বলার মধ্যে 'বিকৃত যুক্তি' রয়েছে, BJP-কে তুলোধোনা রাহুলের

Congress MP : তাঁর অভিযোগ, কেন্দ্রে ক্ষমতাসীন সরকার চাইছে, আদিবাসী সম্প্রদায়ের মানুষকে জঙ্গলেই সীমাবদ্ধ রাখতে

নয়াদিল্লি : লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই একে অপরের বিরুদ্ধে সুর চড়াচ্ছে কংগ্রেস ও বিজেপি। সাংসদ পদ ফিরে পাওয়ার পর মণিপুর ইস্যুতে (Manipur Issue) কেন্দ্রকে বিঁধেছেন রাহুল গাঁধী (Congress MP Rahul Gandhi)। চাঁচাছোলা ভাষায় প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন। এবার আদিবাসী সম্প্রদায়ের (Tribal Community) প্রসঙ্গ তুলে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি। তাঁর অভিযোগ, কেন্দ্রে ক্ষমতাসীন সরকার চাইছে, আদিবাসী সম্প্রদায়ের মানুষকে জঙ্গলেই সীমাবদ্ধ রাখতে। তাঁদের 'আদিবাসী' বলার পরিবর্তে "বনবাসী" বলে তাঁরা যে সেই ভূমির প্রকৃত 'মালিক' তা অস্বীকার করতে চাইছে।

রাজস্থানে কয়েকদিন আগে একটি সমাবেশে বক্তব্য রাখছিলেন ওয়েনাড়ের সাংসদ। সেই সময় এই ইস্যু তুলে সরব হন। তাঁর অভিযোগ, বিজেপি আদিবাসী সম্প্রদায়কে "বনবাসী" বলে তাদের অপমান করছে। বিজেপি চাইছে, আদিবাসীদের জঙ্গল ছিনিয়ে নিয়ে শিল্পপতিদের হাতে তা তুলে দিতে। আজ ওয়েনাড় জেলার মানথাবড়ির নাল্লুরনাড় এলাকার ডক্টর আম্বেদকর ডিস্ট্রিক্ট মেমোরিয়াল ক্যানসার সেন্টারে HT কানেকশন এর উদ্বোধন করেন এলাকার সাংসদ। সেখানেও রাহুল আদিবাসীদের নিয়ে বিজেপির দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন।

তিনি বলেন, 'আদিবাসীদের 'বনবাসী' বলার মধ্যে "বিকৃত যুক্তি" আছে। ওরা আসলে আদিবাসীদের উদ্দেশে বলতে চাইছে, আপনারা জঙ্গলেই থাকুন, জঙ্গল ছেড়ে বেরোবেন না।' তাঁর সংযোজন, 'এই মতাদর্শ তাঁর দলের (কংগ্রেস) কাছে গ্রহণযোগ্য নয়, কারণ বনবাসী শব্দটা ইতিহাস ও আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যকে "বিকৃত" করে। দেশের সঙ্গে তাঁদের সম্পর্কের উপরও একটা "আক্রমণ" এটা। আমাদের (কংগ্রেস) কাছে আপনারা আদিবাসী এবং এই জমির প্রকৃত মালিক। তাই যেহেতু তাঁরা প্রকৃত অর্থে এই জমির মালিক, তাঁদের জঙ্গলের অধিকার দিতে হবে। তাঁরা যা চাইছেন তা করতে দিতে হবে।' 

রাহুল বলেন, 'আদিবাসী শব্দের অর্থ জ্ঞান। পৃথিবীর পরিবেশকে বোঝা, যেখানে আমরা বসবাস করি এবং এই গ্রহের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। 'পরিবেশ' এবং 'পরিবেশের সুরক্ষা' এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে। কারণ, আধুনিক সমাজ জঙ্গল জ্বালিয়ে দিচ্ছে এবং দূষণ সৃষ্টি করছে। যদিও এই আদিবাসীরা হাজার হাজার বছর ধরে পরিবেশ রক্ষার কথা বলে যাচ্ছেন। তাই এটা বলতে পারি, আপনাদের (আদিবাসী) কাছে অনেক কিছু শেখার আছে।'

আরও পড়ুন ; '১৩ বার রাজনীতিতে নামানো হয়েছে, ১৩ বারই ব্যর্থ হয়েছেন', কলাবতীর প্রসঙ্গ টেনে রাহুলকে নিশানা শাহের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
ধর্ষণের মামলায় জামিনে মুক্ত ! ফিরেই 'ফের নিগ্রহ' কিশোরীকে, আইন হাতে তুলে নিল মানুষ...অভিযুক্তকে...
ধর্ষণের মামলায় জামিনে মুক্ত ! ফিরেই 'ফের নিগ্রহ' কিশোরীকে, আইন হাতে তুলে নিল মানুষ...অভিযুক্তকে...
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget