এক্সপ্লোর

Rahul Gandhi:'ফোনে যতই আড়িপাতা হোক, লড়াই বন্ধ হবে না', হ্যাকিং-অভিযোগে কড়া রাহুল

Phone Tapping Controversy:ফোনে যতই আড়িপাতা হোক না কেন, লড়াই বন্ধ হবে না। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে দৃঢ় বার্তা ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী।

নয়াদিল্লি: ফোনে যতই আড়িপাতা হোক না কেন, লড়াই বন্ধ হবে না। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে দৃঢ় বার্তা ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Congress MP Rahul Gandhi On Phone Tapping Allegation)। তাঁর কথায়, 'আমরা এই রাজনীতিটা বুঝতে পেরেছি। সকলের উপরে আদানি, তার পর প্রধানমন্ত্রী, তার নিচে স্বরাষ্ট্রমন্ত্রী।' মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অ্যাপেলের পাঠানো মেসেজ ও ইমেলের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় পোস্ট করে তাঁর দাবি, সরকারের পক্ষ থেকে ফোন ও ইমেল হ্যাকের চেষ্টা করা হচ্ছে। শুধু তিনি নন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আপ রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডা এবং সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও এক অভিযোগ করেন। পরে কংগ্রেস নেতা পবন খেরার মুখেও সেই অভিযোগই শোনা যায়। তার পর রাহুলের সাংবাদিক বৈঠক। 

সরব সাংসদ...
ঘটনাচক্রে এদিনই রাহুল গাঁধীর ঠাকুমা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর প্রয়াণ-দিবস। কংগ্রেস-বিরোধীরা এখনও সমালোচনার অস্ত্র হিসেবে ইন্দিরা-জমানার জরুরি অবস্থার কথা তুলে ধরেন। কিন্তু এদিন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ফোন হ্যাকিংয়ে অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন তাতে লেখা, 'আপনাদের ভয় দেখে আমার করুণা হচ্ছে। ... এখনকার পরিস্থিতি জরুরি অবস্থার থেকেও খারাপ।' কার্যত একই অভিযোগে সুর চড়ান তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী তারুর, কংগ্রেস নেতা পবন খেরা, আপ সাংসদ রাঘব চাড্ডাও। এই নিয়ে রাহুল বলেন, 'আদানিকে বাঁচাতেই বিরোধীদের ফোন হ্যাকের চেষ্টা মোদি সরকারের।' সঙ্গে সংযোজন, 'খুব কম কয়েকজনই লড়াই করছে। যত ইচ্ছে ফোন ট্যাপ করুন, আমার কিছু যায় আসে না।আমার ফোন নিতে চাইলে, সেটিও নিতে পারেন।' এর পরই আদানিদের একাধিপত্য নিয়ে সরব হতে শোনা যায় ওয়েনাড়ের সাংসদকে। রাহুলের কথায়, 'এই আদানির জন্য তরুণ-যুবরা চাকরি পাচ্ছেন না। ওই শিল্পপতিকে সরকার সাহায্য করছে। আর তিনি অন্য ব্যবসায়ীদের কাজ নষ্ট করে দিচ্ছেন।' কংগ্রেস নেতার অভিযোগ, তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে উদ্দেশ্য়প্রণোদিত ভাবে চেপে দেওয়া হচ্ছে। কারণ তিনি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। সরকারই যেহেতু সমস্ত প্রযুক্তির নিয়ন্ত্রক, তাই এই ধরনের ঘটনা ঘটেছে, মত রাহুলের। এদিন মহুয়া মৈত্র-সহ একঝাঁক বিরোধী শিবিরের নেতানেত্রীর অভিযোগের পর সরকারের বিরুদ্ধে এই নিয়ন্ত্রণের অভিযোগেই শান দিয়েছেন তিনি।

মহুয়াকে নিয়ে...
বিজেপি মুখপাত্র নলিন কোহলি অবশ্য তৃণমূল সাংসদের অভিযোগের সারবত্তা মানতে নারাজ। তাঁর মতে, 'ক্যাশ ফর কোয়েশ্চেনের' তদন্ত থেকে নজর ঘোরাতেই মিথ্যা অভিযোগ করছেন মহুয়া মৈত্র। আর বাকিরা? 

 

আরও পড়ুন:ইডি দফতরের সেলে থাকার আলাদা ব্যবস্থা, সকাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে টানা জেরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget