এক্সপ্লোর

কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়কের বাড়িতে আচমকা জেলার বিজেপি সাংসদ, সৌজন্য সাক্ষাৎ, দাবি দুজনেরই

রাজ্য-রাজনীতিতে তৃণমূলের পাল থেকে হাওয়া কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে বিজেপি। সেই দলেরই সাংসদের সঙ্গে দলের বিধায়কের একান্ত আলোচনাকে ভাল চোখে দেখছে না তৃণমূল।

কোচবিহার: কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর বাড়িতে জেলার বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। দুই তরফেই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করা হলেও কোচবিহার জেলার রাজনীতিতে শোরগোল। আধঘণ্টা একান্তে আলোচনা হয় তাঁদের, যা ঘিরে রাজনীতিতে নতুন জল্পনার সূত্রপাত হয়েছে। তবে জল্পনা, অনুমান উড়িয়ে মিহিরবাবুর দাবি, এটা সৌজন্যের সাক্ষাৎ, আমাদের দলেই তো ও ছিল, সুযোগ পেয়ে এসেছে দেখা করতে, এটার পিছনে অন্য কোনও কারণ খোঁজার দরকার নেই । বৃহস্পতিবার দুপুরে মিহিরবাবুর বাড়িতে যান বিজেপি সাংসদ। এদিনের সাক্ষাৎ-কে সৌজন্যের মোড়ক দিলেও, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনিও। নিশীথবাবু বলেন, মিহির যে কোনও দলের সম্পদ, উনি যদি বিজেপিতে আসতে চান স্বাগত। রাজ্য-রাজনীতিতে তৃণমূলের পাল থেকে হাওয়া কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে বিজেপি। সেই দলেরই সাংসদের সঙ্গে দলের বিধায়কের একান্ত আলোচনাকে ভাল চোখে দেখছে না তৃণমূল। কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, সৌজন্য সাক্ষাৎ না অন্য কিছু, তা ওঁরাই বলতে পারবেন। তবে এটাও হতে পারে নিশীথ নিজেই হয়তো তৃণমূলে যোগদান করতে চাইছেন, তাই আমাদের বর্ষীয়ান নেতার সঙ্গে দেখা করে থাকতে পারেন। এদিকে, দলের কাজকর্ম নিয়ে বীতশ্রদ্ধ হয়ে অক্টোবরের শুরুতেই সমস্ত সাংগঠনিক পদ ছেড়েছিলেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক। তোপ দেগেছিলেন ভোটকুশলী সংস্থা প্রশান্ত কিশোরের টিমের কাজকর্ম নিয়ে। বলেছিলেন, আমি সমস্ত সাংগঠনিক পদ ছাড়লাম। ঠিকাদারি সংস্থাকে দিয়ে দল চালালে ভাল হবে না বলেও মন্তব্য করেছিলেন। এরপর থেকেই মিহিরবাবুর রাজনৈতিক অবস্থান ঘিরে চলছে জল্পনা, যাতে ঘৃতাহুতি দিল তাঁর বাড়িতে বিজেপি সাংসদের আগমন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি, চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস
ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি, চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস
NEET Question Paper Leak: ১৮-তেই স্বপ্ন চুরমার, NEET পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার, প্রশ্নপত্র ফাঁসের জেরেই কি? মুখ খুললেন বাবা
১৮-তেই স্বপ্ন চুরমার, NEET পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার, প্রশ্নপত্র ফাঁসের জেরেই কি? মুখ খুললেন বাবা
Viral Video: শাশুড়িকে পিঠে নিয়ে ৯ কিলোমিটার হাঁটলেন বধূ, পেনশনের ১৫০০ টাকা হাতে পেতে
শাশুড়িকে পিঠে নিয়ে ৯ কিলোমিটার হাঁটলেন বধূ, পেনশনের ১৫০০ টাকা হাতে পেতে
Suvendu Adhikari : 'আমাকে ভোট দেওয়ার অপরাধে একাধিক মানুষকে খুন করা হয়েছে', এ কী বললেন মুখ্যমন্ত্রী ?
'আমাকে ভোট দেওয়ার অপরাধে একাধিক মানুষকে খুন করা হয়েছে', এ কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget