এক্সপ্লোর

Coromandel Express Accident: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট অমিত শাহের

Coromandel Express: জোরকদমে চলছে উদ্ধারকার্য। গ্যাস কাটার দিয়ে কেটে বের করা হচ্ছে একের পর এক মৃতদেহ। আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।

বালেশ্বর: ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস। মালগাড়ির পিছনে ধাক্কা মারে শালিমার থেকে চেন্নাইগামী ট্রেনটি। বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের সঙ্গেও পাশাপাশি ধাক্কা করমণ্ডল এক্সপ্রেসের। ভয়াবহ এই দুর্ঘটনায় ট্যুইট করেছেন অমিত শাহ (Amit Shah)। 

দুর্ঘটনার খবর পেয়ে এদিন ট্যুইটারে অমিত শাহ লেখেন, 'ওড়িশার বালেশ্বরে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে তা সত্যিই যন্ত্রণাদায়ক। এনডিআরএফ টিম ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। অন্যান্য দলও উদ্ধারকার্যে হাত লাগানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে ইতিমধ্যেই। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।'

জোরকদমে চলছে উদ্ধারকার্য। গ্যাস কাটার দিয়ে কেটে বের করা হচ্ছে একের পর এক মৃতদেহ। আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। প্রস্তুত রাখা হয়েছে আশেপাশের সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিকেও।

২ টি নয়, পরপর ৩ টি ট্রেন লাইনচ্যুত হয়েছে। শালিমার-হাওড়া করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express Derailed) পাশাপাশি বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে একটি মালগাড়ি ও হাওড়া-বেঙ্গালুরু যশবন্তপুর এক্সপ্রেস ট্রেনও লাইনচ্যুত হয়েছে।

যে কজন প্রত্যক্ষদর্শী এবং যাত্রীরা দুর্ঘটনার পরে কথা বলতে পেরেছেন। তাঁরা সকলেই জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। যেখানে দুর্ঘটনা ঘটেছে তার কাছাকাছিই রয়েছে লোকালয়। ফলে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রাই ঝাঁপিয়ে পড়েন উদ্ধারকাজে। প্রত্যক্ষদর্শী, যাত্রীদের কয়েকজন জানাচ্ছেন, স্থানীয় বাসিন্দারাই টর্চ হাতে এসে পৌঁছন ঘটনাস্থলে। তখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কোথাও কিছু দেখা যাচ্ছিল না। লাইন উপড়ে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে পরপর বগি। মালগাড়ির উপর উঠে গিয়েছে করমন্ডল এক্সপ্রেসের কামরা। পাল্টি খেয়ে পড়ে রয়েছিল একাধিক কামরা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ভিতর থেকে অনেকেই চিৎকার করছিলেন। তখনই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অন্ধকারের মধ্যে হাতে টর্চ নিয়ে শুরু করা হয় উদ্ধারকাজ। তাঁরাই অনেককে ট্রেন থেকে বের করেন। যতটা পারেন সাহায্য করেন।

বেশ কিছুক্ষণ পরে হ্যালোজেনের ব্যবস্থা করা হয়। বাকি উদ্ধারকাজের সামগ্রী আনা হয়। এসে পৌঁছয় রেলের উদ্ধারকারী দল। পৌঁছয় অ্যাম্বুল্যান্স, গ্যাস কাটার আসে। গ্যাস কাটার দিয়ে কামরা কেটে বের করা হয় আটকে পড়াদের। উদ্ধার হয় দেহও। রাত দশটা পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত ১০০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের অনেকেরই আশঙ্কা, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। 

 

সেরা শিরোনাম

Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget