এক্সপ্লোর

Coromandel Express Accident: ১৪ বছর আগেও কীভাবে দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস?

Odisha Train Accident: কী হয়েছিল ২০০৯ সালে? কীভাবে দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস?

Coromandel Express Accident: ২০০৯ সালের পর ২০২৩- ১৪ বছর পর ফিরল ভয়াবহ স্মৃতি। তবে এবার আতঙ্ক আরও বেশি। ক্ষয়ক্ষতির মাত্রাও অনেক বেশি। ২০০৯ সালে লাইনচ্যুত হয়েছিল করমণ্ডল এক্সপ্রেসের ১৩টি বগি। হাওড়া থেকে চেন্নাইগামী ট্রেনের দুর্ঘটয়ায় মৃত্যু হয়েছিল অন্তত ১৬ জনের। আহত হয়েছিলেন প্রায় ১৬১ জন। এই দুর্ঘটনা ঘটেছিল ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি। ওড়িশার জজপুর জেলায় লাইন পরিবর্তন করার সময় লাইনচ্যুত হয়েছিল করমণ্ডল এক্সপ্রেসের ১৩টি বগি। 

মাঝে পেরিয়ে গিয়েছে ১৪ বছর। ফের লাইনচ্যুত হয়েছে করমণ্ডল এক্সপ্রেসের একাধিক বগি। এবার শালিমার থেকে চেন্নাই যাওয়ার পথে ঘটেছে দুর্ঘটনা। ২ জুন সন্ধ্যা ৭টা নাগাদ এই ট্রেনের ১৫টি কামরা লাইনচ্যুত হয়েছে। একই সঙ্গে বেলাইন হয়েছে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের ৪টি কামরা। এর পাশাপাশি করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত কামরা লাইনচ্যুত হয়ে পড়েছে মালগাড়ির ওপর। তিনটি ট্রেনের একসঙ্গে দুর্ঘটনায় এ যাবৎ মৃত্যু হয়েছে অন্তত ২৩৩ জনের, আহত ৯০০ জনেরও বেশি। মৃত এবং আহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ওড়িশার বালাসোরের কাছে বাহানগা স্টেশনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এছাড়াও গিয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। জোরকদমে চলছে উদ্ধারকাজ। বাতিল হয়েছে একাধিক ট্রেন। 

কী হয়েছিল ২০০৯ সালে

২০০৯ সালে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাও ছিল যথেষ্ট আতঙ্কের। তীব্র গতিতে ছুটছিল ট্রেন। জজপুর রোড রেল স্টেশন পার করে লাইন পরিবর্তনের সময়েই ঘটেছিল দুর্ঘটনা। লাইনচ্যুত হয়েছিল ১৩টি কামরা। এর মধ্যে ১১টি ছিল স্লিপার ক্লাস কোচ। আর বাকি দুটি ছিল জেনারেল বগি। অন্য লাইনে ছিটকে গিয়েছিল ট্রেনের ইঞ্জিন। ট্রেন থেকে ছিটকে যাওয়ার পর কার্যত একটা বগির উপর উঠে গিয়েছিল আর একটি বগি। ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি সন্ধে ৭টা ৩০মিনিট থেকে ৭টা ৪০মিনিটের মধ্যে ঘটেছিল এই দুর্ঘটনা।

এই দুর্ঘটনার পর দ্রুততার সঙ্গে শুরু হয়েছিল উদ্ধারকাজ। জজপুরের পাশাপাশি সংলগ্ন অন্যান্য জেলা থেকেও পাঠানো হয়েছিল মেডিক্যাল টিম এবং অ্যাম্বুল্যান্স। আহতদের দ্রুততার সঙ্গে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। Odisha Disaster Rapid Action Force (ODRAF)- টিম যোগ দিয়েছিল উদ্ধার কাজে। সাহায্য নেওয়া হয়েছিল উন্নত ও আধুনিক প্রযুক্তির। 

আরও পড়ুন- আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বিজয়গড়ে প্রাক্তন বিধায়ক দেবব্রত মজুমদারের বাড়িতে হামলা, ভাঙচুর, নব্য বিজেপির কর্মী-সমর্থকদের দিকে আঙুল
বিজয়গড়ে প্রাক্তন বিধায়ক দেবব্রত মজুমদারের বাড়িতে হামলা, ভাঙচুর, নব্য বিজেপির কর্মী-সমর্থকদের দিকে আঙুল
TMC News: কসবা জমি কেলেঙ্কারি মামলায় ED-র জিজ্ঞাসাবাদের মুখে সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
কসবা জমি কেলেঙ্কারি মামলায় ED-র জিজ্ঞাসাবাদের মুখে সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
IIM Jammu: মোদির জন্মদিনে প্রদীপ জ্বালানোর অনুষ্ঠানে গরহাজির থাকায় পড়ুয়াদের ৫০০ টাকা জরিমানার নিদান, প্রশ্নের মুখে IIM জম্মু
মোদির জন্মদিনে প্রদীপ জ্বালানোর অনুষ্ঠানে গরহাজির থাকায় পড়ুয়াদের ৫০০ টাকা জরিমানার নিদান, প্রশ্নের মুখে IIM জম্মু
Bombay IIT Student Death: 'জাত তুলে গালাগাল, তাও আবার ডিরেক্টরের নির্দেশে', গুরুতর অভিযোগ IIT বম্বের মৃত ছাত্রের বাবার
'জাত তুলে গালাগাল, তাও আবার ডিরেক্টরের নির্দেশে', গুরুতর অভিযোগ IIT বম্বের মৃত ছাত্রের বাবার

ভিডিও

Humayun Kabir : রেজিনগরে উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ | ABP Ananda Live
TMC News:'আমি যেটা বলেছি, পরে সেটা ডিলিট করলেও,সেটা তো বলাই',পোস্ট ডিলিট করলেও নিজের অবস্থানেই অনড়
TMC News: অভিষেকের নির্দেশেই তৃণমূল ছাত্র পরিষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা টাকা জমা, দাবি CID-র
WB By POLL: বাঁশির বদলে উপনির্বাচনে হুমায়ুনে দলের 'টেবিল' প্রতীক, ISF পেল 'আলমারি' | ABP Ananda
TMC Inner Clash: 'দল পাশে নেই, শুধুই বিবৃতি', মন্তব্য আবু তাহেরের | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget