এক্সপ্লোর

করোনা নিয়ে বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকে সর্বদল বৈঠক, থাকার কথা সিপিএম, বিজেপি রাজ্য সভাপতির

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩৫৮

কলকাতা: রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বুধবার ফের সর্বদল বৈঠক ডাকল রাজ্য সরকার। আগামীকাল দুপুর ৩টের সময় নবান্ন সভাগৃহে সর্বদলীয় বৈঠক হবে।

প্রথমেই বিধানসভায় বিরোধী দলনেতা আবদুল মান্নানকে ফোন করেন মুখ্যমন্ত্রী। সূত্রের দাবি, আব্দুল মান্নান জানান, পূর্ব নির্ধারিত কাজ কাজ থাকায় বৈঠকে থাকতে পারবেন না।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গেও মুখ্যমন্ত্রীর কথা হয়। পরে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানান, সরকারের তরফে এখনও আমন্ত্রণ পত্র আসেনি। তবে মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। বিমান বসুর সঙ্গে কথা হয়েছে। বৈঠকে আমরা থাকব।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ফোন করে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। পরে দিলীপ ঘোষ বলেন, আমার ওইদিন মেদিনীপুরে কর্মসূচি আছে। তবে আমি সেখানে যাব না, সর্বদল বৈঠকে যোগ দেব।

পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, বড় বড় ইস্যুতে মুখ্যমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডাকেন, সবার মতামত নেন, এটা খুব ভাল পদক্ষেপ, অন্যান্য দলের কাছে অনুরোধ, সব বিষয়ে রাজনীতি না করে যেন সদর্থক ভূমিকা নেন।

কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী বলেন, আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সদর্থক ভূমিকা নেই, কিন্তু যেখানে ভুল আছে, সেখানে সমালোচনা করতে হবে, কিন্তু এই সরকার সমালোচনা সহ্য করতে পারে না, আরও অনেক ক্ষেত্রেই সর্বদল ডাকা উচিত, এরা ডাকে না, আসলে সমালোচনা শুনতে ভয় পায়।

প্রসঙ্গত, মঙ্গলবার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলায় আক্রান্তের সংখ্যা ৪১৩। গত ২৪ ঘণ্টায় বাংলায় মৃতের সংখ্যা ১৪। বাংলায় মোট মৃতের সংখ্যা ৫৬৯। বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩৫৮। এখনও পর্যন্ত সুস্থ হয়েছে ৮ হাজার ৬৮৭। রাজ্যে মৃত্যুর নিরিখে প্রথম কলকাতা। দ্বিতীয় উত্তর ২৪ পরগনা। তৃতীয় হাওড়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget