এক্সপ্লোর

আজ থেকে শহর ও শহরতলিতে আরও ৪০টি রুটে বাস, চালু হল দূরপাল্লার বাসও

আজ থেকে কলকাতায় বাড়ল বাসের সংখ্যা। শহর ও শহরতলি মিলিয়ে আরও ৪০টি রুটে বাস চলাচল শুরু। সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত চলবে বাস।

কলকাতা: যাত্রী চাপ সামলাতে আজ থেকে কলকাতায় বাড়ল সরকারি বাসের সংখ্যা। শহর ও শহরতলির আরও ৪০ রুটে বাস চলাচল শুরু। সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত মিলবে বাস। এক্ষেত্রে যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলকই থাকছে। সর্বাধিক ২০জন যাত্রী থাকবেন বাসে। ছোট বাসে যাত্রীর সংখ্যা আরও কম হবে। নিয়মিত স্যানিটাইজ করতে হবে বাস। নজরদারির জন্য থাকবেন একজন আধিকারিক। লকডাউনের মধ্যেই বুধবার থেকে শুরু হল দূরপাল্লার বাস চলাচল। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ৭২টি রুটে বাস চলার কথা। কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বহরমপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর সহ সমস্ত দূরপাল্লার রুটে সরকারি নির্দেশিকা মেনে বাস চলাচল করবে। যদিও মেনে চলতে হবে বেশ কিছু করোনা সতর্কতা বিধি। বাসে ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। মাস্ক পরে থাকাও বাধ্যতামূলক। শিলিগুড়িতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস চলাচল আজ থেকে শুরু হল। সরকারি নির্দেশিকা মেনে বাসে সর্বাধিক ২০ জন যাত্রী নেওয়া যাবে। সকলের মাস্ক পরাও বাধ্যতামূলক। উত্তরবঙ্গে তিনটি দূরপাল্লার রুটে সরকারি বাস চলাচল শুরু হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম মালদা-কলকাতা, মালদা-রায়গঞ্জ ও মালদা-বালুরঘাট, এই তিনটি রুটে বাস চলাচল শুরু করেছে। দূরত্ব-বিধি মেনে, মাস্ক করে বাসে উঠতে হবে যাত্রীদের। চালক ও কনডাক্টরকে পিপিই পরতে হবে। বাসে সর্বাধিক ২০ জন যাত্রী নেওয়া যাবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তরফে জানানো হয়েছে, চাহিদা অনুযায়ী ধাপে ধাপে বাড়ানো হবে সরকারি বাসের সংখ্যা। এক্ষেত্রেও বাসে ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। মাস্ক পরাও বাধ্যতামূলক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget