এক্সপ্লোর

Corona Treatment: করোনা চিকিৎসায় বাদ হাইড্রক্সিক্লোরোকুইন ও আইভারমেক্টিন, নয়া নির্দেশিকা প্রকাশ ICMR-এর

গোড়ায় বহুল ব্যবহার হলেও, শেষ পর্যন্ত ট্রিটমেন্ট প্রোটোকল থেকে দুটি ওষুধের নাম বাদ দিল ICMR-এর কোভিড বিষয়ক জাতীয় টাস্ক ফোর্স। 

নয়া দিল্লি: করোনা চিকিৎসায় বাদ পড়ল হাইড্রক্সিক্লোরোকুইন ও আইভারমেক্টিন। গোড়ায় বহুল ব্যবহার হলেও, শেষ পর্যন্ত ট্রিটমেন্ট প্রোটোকল থেকে দুটি ওষুধের নাম বাদ দিল ICMR-এর কোভিড বিষয়ক জাতীয় টাস্ক ফোর্স। 

বিশেষজ্ঞ চিকিৎসকদের একাংশের কথায়, এই দুটি ওষুধ করোনার বিরুদ্ধে লড়াইয়ে যথেষ্ট কার্যকরী, এমন কোনও তথ্য সামনে আসেনি। হাইড্রক্সিক্লোরোকুইন মূলত ম্যালেরিয়ার ওষুধ। আইভারমেক্টিন পরজীবী সংক্রমণ ঠেকাতে কার্যকরী। গত মে মাসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস গাইডলাইন প্রকাশ করে করোনা চিকিৎসায় দুটি ওষুধের ব্যবহার বন্ধ করার কথা জানিয়েছিল। তখন সহমত পোষণা না করলেও, শেষ পর্যন্ত বাতিলের রাস্তাতেই হাঁটল ICMR। 

বিশেষজ্ঞদের পরামর্শ ও দীর্ঘ আলাপ-আলোচনার পরেই অবশেষে দুই ওষুধকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইসিএমআর-র তরফে, এমনটাই খবর। অ্যান্টি-প্যারাসাইটিক ওষুধ আইভারমেক্টিনে যে করোনা ভাইরাসের সংক্রমণ কমে না তা আগে অবশ্য এইমস জানিয়েছিল। 

আরও পড়ুন, পাহাড়ের গুহায় পূজিত হন লালজলের 'দেবীদুর্গা', রোমহর্ষক সেই উৎসবের প্রাচীন কাহিনি

এদিকে, আজও সাতশো পেরিয়েছে রাজ্যের দৈনিক সংক্রমণ। শুক্রবার প্রকাশিত রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪৪ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৬৪,৮৮৩ জন। সরকারি হিসেব অনুযায়ী ২৪ সেপ্টেম্বর রাজ্যে করোনায় আক্রান্ত অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৬৮৯ গতকালের তুলনায় ১৩ জন কম। 

দেশে করোনায় দৈনিক মৃত্যু বাড়লেও, কমল আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১৮ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৩৮২। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৬ হাজার ৩৬৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ৯৪ হাজার ৮০৩। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ১৬২। ১৮৮ দিনে সর্বনিম্ন সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ২৮ লক্ষ ৪৮ হাজার ২৭৩ জন সুস্থ হয়েছেন। একদিনে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৫৪২ জন।

সেরা শিরোনাম

CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
West Bengal News Live: আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget