এক্সপ্লোর

মায়ের করোনা হলে গর্ভস্থ সন্তানের ঝুঁকি কতটা? স্তনদান সম্ভব?

বিভিন্ন হাসপাতালে প্রসূতিরা করোনা আক্রান্ত হয়েছেন। কারণ শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে মা হওয়ার পর। মায়ের করোনা হলে গর্ভস্থ সন্তানের ঝুঁকি কতটা? স্তনদান সম্ভব? জানাচ্ছেন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক বন্দনা বিশ্বাস।

কলকাতা: কখনও করোনা আক্রান্ত অন্তঃস্বত্ত্বা, কখনও সন্তান জন্ম দেওয়ার পর মায়ের শরীরে মিলছে করোনা ভাইরাসের অস্তিত্ব। একরত্তির স্বাস্থ্য নিয়ে আতঙ্কিত হয়েছেন পরিবারের লোকজন। সারা দেশে করোনার দাপট অব্যাহত। মারণ ভাইরাসের থাবায় প্রাণ হারাচ্ছেন অনেকেই। কড়া সুরক্ষাবর্মের মধ্যে থেকেও করোনার সংক্রমণ এড়িয়ে যেতে পারছেন না খোদ চিকিৎসকরাই। সেখানে গর্ভবতী মেয়েরা হাসপাতালে কোনও পরীক্ষা করাতে এসে কিংবা অন্য কোনও সূত্রে করোনা আক্রান্ত হয়ে পড়াটা অস্বাভাবিক নয়। কলকাতা শহরেই ঘটেছে এমন ঘটনা। বিভিন্ন হাসপাতালে প্রসূতিরা করোনা আক্রান্ত হয়েছেন। কারণ শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে মা হওয়ার পর। সেক্ষেত্রে কতটা সুরক্ষিত গর্ভস্থ বা সদ্যোজাত? এই প্রশ্নটা ভাবাচ্ছে অনেককেই। মা করোনা আক্রান্ত হলে গর্ভস্থ শিশু কতটা সুরক্ষিত? এই বিষয়ে কিছুটা স্বস্তির বার্তা শোনালেন কেপিসি মেডিক্যাল কলেজের অধ্যাপিকা চিকিৎসক বন্দনা বিশ্বাস।  'বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, অন্তঃস্বত্ত্বা করোনা আক্রান্ত হয়ে পড়লেও, সংক্রমিত হয়নি গর্ভস্থ শিশু। অর্থাৎ করোনার ভার্টিক্যাল ট্রান্সমিশনের সম্ভাবনা কম। এখনও পর্যন্ত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা বলা যাচ্ছে।' এই বিষয়ে কয়েকটি জিনিস বিশেষ গুরুত্বপূর্ণ। যেমন গর্ভাবস্থার কোন পর্যায়ে করোনা আক্রান্ত হয়েছেন মা। যদি সংক্রমণ প্রথম ট্রাইমেস্টারে হয়ে থাকে, তাহলে শরীরের তাপমাত্রা বেশি হলে, গর্ভপাতের সম্ভাবনা থাকে। খেয়াল রাখতে হবে ব্লিডিং বা রক্তপাত হচ্ছে কি না। যদি তেমন কিছু হয়, দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে। গর্ভাবস্থার থার্ড ট্রাইমেস্টারে যদি সংক্রমিত হন মা, তাহলে প্রয়োজন অনুসারে সিজারিয়ান পদ্ধতিতে বাচ্চার ডেলিভারি করে দেওয়া হয়। আবার কখনও মায়ের প্রি-টার্ম লেবারও হতে পারে। গর্ভযন্ত্রণা হলে সতর্কতার সঙ্গে বাচ্চার ডেলিভারি করাতে হবে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকই। সদ্যোজাতর মা করোনা আক্রান্ত হলে শিশু কি স্তনপান করতে পারবে? ডা. বিশ্বাস জানালেন, করোনা আক্রান্ত মা শিশুকে স্তনপান করাতে পারেন। তবে উপযুক্ত সুরক্ষা বস্ত্র পরে, মুখ মাস্কে ঢেকে স্তনপান করাতে হবে। মায়ের দুধ থেকে  করোনা সংক্রমণ ঘটেছে, এমন কোনও ঘটনার কথা এখনও শোনা যায়নি। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভার্চুয়াল প্রেস কনফারেন্সে জানায়,  মায়ের বুকের দুধে  করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। ভাইরাসে আক্রান্ত মায়েদের তাই শিশুকে বুকের দুধ পান করানো বন্ধ না করার পরামর্শ দিয়েছে WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে স্তনপান খুবই জরুরি। 'তবে অনেকসময় করোনা আক্রান্ত মা নিজেই সন্তানকে ওই সময় স্তনপান করাতে ভয় পান। সেক্ষেত্রে বাইরের দুধ দেওয়া যেতে পারে। ', জানালেন চিকিৎসক বিশ্বাস। গর্ভবতীরা করোনা আবহে নিজেদের সুরক্ষিত রাখতে কী কী করবেন? -গর্ভবতী মহিলাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের থেকে ঈষৎ কম। তাই একটু বেশি সাবধানতার প্রয়োজন। -বাইরে না-বেরনোই ভাল। একান্ত বেরোতে হলেও পরুন মাস্ক, গ্লাভস। ব্যাগে থাকুক স্যানিটাইজার। -বাইরের খাবার এড়িয়ে চলুন। - গর্ভবতীরা যে কোনও ওষুধপত্তর খেতে পারেন না। তাই বেশি সাবধান হতেই হবে। সামান্য উপসর্গ দেখলেই ডাক্তার দেখাতে হবে। - অনেক সময় বেশি জ্বর হলে বা করোনা ধরা পড়লে প্রি-টার্ম ডেলিভারিও করা হয়ে থাকে।

সেরা শিরোনাম

Newtown News: নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
Microsoft News: বিশ্বজুড়ে Microsoft-এর পরিষেবা বিপর্যয়! ১১ ঘণ্টারও বেশি বন্ধ Outlook, Teams, Copilot, সমস্যায় OpenAI-র পরিষেবাও
বিশ্বজুড়ে Microsoft-এর পরিষেবা বিপর্যয়! ১১ ঘণ্টারও বেশি বন্ধ Outlook, Teams, Copilot, সমস্যায় OpenAI-র পরিষেবাও
Jensen Huang: টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
Puri Accident: পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ওড়িশায় ট্রাকের সঙ্গে ধাক্কা বাংলার পুণ্যার্থীদের বাসের
পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ওড়িশায় ট্রাকের সঙ্গে ধাক্কা বাংলার পুণ্যার্থীদের বাসের

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget