এক্সপ্লোর

ছোঁয়া থেকে বাতাস-- করোনাভাইরাস ছড়াতে পারে একাধিকভাবে, নাগরিকদের সতর্ক করল চিন

চিনা স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, সম্ভবত সরাসরি সংক্রমণ বা স্পর্শ সংক্রমণ অথবা এরোসল সংক্রমণ ছড়াচ্ছে এই ভাইরাস।

বেজিং: মোকাবিলা পদ্ধতি ও পন্থা নিয়ে কার্যত হিমসিম অবস্থা নোভেল করোনাভাইরাসে আক্রান্ত চিনের। মহামারীর মতো ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ক্রমশ এর পরিধি বিস্তারলাভ করছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে চিনা স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, সম্ভবত সরাসরি সংক্রমণ বা স্পর্শ সংক্রমণ অথবা এরোসল (হাওয়ার মাধ্যমে) সংক্রমণ ছড়াচ্ছে এই ভাইরাস। চিনের স্বাস্থ্য ও মহামারী মোকাবিলা বিশেষজ্ঞ তথা সাংহাই অসামরিক বিষয়ক দফতরের উপ-প্রধান ঝেং কান বলেন, বাতাসে ভাসমান জলকণার সঙ্গে ভাইরাস মিশে এরোসল তৈরি করে। সেই এরোসল প্রশ্বাসের মাধ্যমে শরীরের মধ্যে প্রবেশ করে সংক্রমণ বাঁধায়। যে কারণে, এই ভাইরাসের মোকাবিলা ও প্রতিরোধ করতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সরাসরি সংক্রমণ বোঝাতে গিয়ে এক বিশেষজ্ঞ বলেন, করোনায় আক্রান্ত কোনও ব্যক্তি যদি হাঁচেন বা কাশেন, তাহলে সংক্রমণ হাওয়ার মাধ্যমে ভেসে আশেপাশের মানুষকে আক্রান্ত করতে পারে। অন্যদিকে, ভাইরাস-এরোসলে সংক্রমিত কোনও বস্তুকে কোনও ব্যক্তি ছোঁয়ার পর সেই হাত নাকে-মুখে দেন, তাহলে স্পর্শের মাধ্যমে তিনিও এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়তে পারেন। চিনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের স্থানীয় সামুদ্রিক খাবারের বাজারে উৎস হওয়া ২০১৯-এনসিওভি ভাইরাস এখন ভয়াবহ আকার ধারণ করেছে। বিশ্বে এখনও পর্যন্ত ৮১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চিনেই মারা গেছেন ৮১১ জন। মারণ-ক্ষমতার দিক দিয়ে নোভেল করোনাভাইরাস ইতিমধ্যেই ২০০২-০৩ সালে হানা দেওয়া সার্স ভাইরাসকে ছাপিয়ে গিয়েছে। ভাইরাস মোকাবিলায় নাগরিকদের স্বচ্ছতার সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছে চিন প্রশাসন। সেখানে বলা হয়েছে, কোনওপ্রকার জনসমাগমের আয়োজন না করতে বা  ভিড় এড়িয়ে যেতে। জানলা ভাল করে খুলে রাখতে যাতে হাওয়া যাতায়াত করতে পারে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে। পাশাপাশি ঘরবাড়ি নিয়মিত জীবাণুমুক্ত করতে-- বিশেষ করে শৌচালয়, খাবারের জায়গা বা দরজার হাতল-- যেখানে নিয়মিত হাত দিতে হয়।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
Keralam News: পিনারাই বিজয়নের বিরুদ্ধে এফআইআর দায়েরে অনুমতি দিল আদালত, কী অভিযোগ ইডি-র?
পিনারাই বিজয়নের বিরুদ্ধে এফআইআর দায়েরে অনুমতি দিল আদালত, কী অভিযোগ ইডি-র?
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, দ্বিতীয় স্থানে কংগ্রেস, 'বিরোধীরা অবলুপ্ত, ডায়নোসরের বংশধর', বললেন বিজেপি প্রার্থী
নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, দ্বিতীয় স্থানে কংগ্রেস, 'বিরোধীরা অবলুপ্ত, ডায়নোসরের বংশধর', বললেন বিজেপি প্রার্থী
Rejinagar By Election Counting: রেজিনগরে অবাককাণ্ড, গণনা শুরু হতেই বেরিয়ে গেলেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী, বললেন, ‘বাড়ি গিয়ে ঘুমাব’, ঘুম ভাঙলেও ফিরবেন কি? জানালেন…
রেজিনগরে অবাককাণ্ড, গণনা শুরু হতেই বেরিয়ে গেলেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী, বললেন, ‘বাড়ি গিয়ে ঘুমাব’, ঘুম ভাঙলেও ফিরবেন কি? জানালেন…

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget