এক্সপ্লোর

করোনায় মৃত ২১৩, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জারি করল গ্লোবাল হেলথ এমার্জেন্সি, আজ শুরু হতে পারে চিনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো

সব কিছু ঠিক থাকলে আজ সন্ধে থেকে য়ুহান শহরে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো শুরু করবে দিল্লি।

নয়াদিল্লি: চিনে করোনাভাইরাস মহামারীর জেরে গ্লোবাল হেলথ এমার্জেন্সি জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। চিনে ইতিমধ্যেই ২১৩ ছুঁয়েছে মৃতের সংখ্যা, শুধু হুবেই প্রদেশে মারা গিয়েছেন ২০৪ জন। গতকাল পর্যন্ত খবর, এখনও পর্যন্ত গোটা দেশে ৯,৬৯২ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। হু জানিয়েছে, ১৮টি দেশে করোনা সংক্রমণের ১০০টির মত ঘটনা সামনে এসেছে তবে চিনের বাইরে কোথাও কারও এই রোগে প্রাণ যায়নি। করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ইতালিতেও, সেখানে বেড়াতে যাওয়া দুই চিনা নাগরিকের শরীরে ধরা পড়েছে এই ভাইরাস। প্রধানমন্ত্রী গিসপ্পে কন্তে বলেছেন, ইতালি ও চিনের মধ্যে সবরকম বিমান যোগাযোগ বন্ধ রাখছেন তাঁরা। যদিও হু-র বক্তব্য, তারা চিনের সঙ্গে বাণিজ্য বা ভ্রমণ সংক্রান্ত কোনওরকম কড়াকড়ির বিরোধী। তবে এয়ার ফ্রান্স, আমেরিকান এয়ারলাইন্স ও ব্রিটিশ এয়ারওয়েজ চিনের মূল ভূখণ্ডে বিমান চলাচল স্থগিত রেখেছে। বিদেশি রাষ্ট্রগুলি চিন থেকে ফেরত আনছে তাদের নাগরিকদের। সব কিছু ঠিক থাকলে আজ সন্ধে থেকে য়ুহান শহরে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো শুরু করবে দিল্লি। তাঁদের নিয়ে আসার জন্য তৈরি দুটি বিমান কিন্তু এখনও চিনা কর্তৃপক্ষের সবুজ সঙ্কেত মেলেনি। তা পাওয়া গেলেই শুরু হবে উদ্ধারকাজ। দিল্লি জানিয়েছে, তারা হুবেই প্রদেশে অবস্থানকারী ৬০০-র বেশি ভারতীয়ের সঙ্গে যোগাযোগ করে দেশে ফেরার ব্যাপারে তাঁদের সম্মতি নিয়েছে। সারাক্ষণ যোগাযোগ রাখা হচ্ছে চিনা সরকারের সঙ্গে, খুব শিগগিরই ভারতীয়দের চিন ছাড়ার ব্যাপারে সম্মতি মিলবে বলে আশা করা হচ্ছে। চিন থেকে ভারত সফরে আসা পর্যটকদের ওপর কোনও কড়াকড়ি জারি করা হয়নি বলেও জানানো হয়েছে। যে হুবেই প্রদেশ থেকে করোনাভাইরাস ছড়িয়েছে, সেখানকার ৬ কোটির মত মানুষ এখন কার্যত ঘরবন্দি। গতকাল পর্যন্ত এই প্রদেশে ৬,০০০টির মত করোনা সংক্রমণ সংক্রান্ত মামলা সামনে এসেছে। হু জানিয়েছে, চিনের থেকেও তারা বেশি চিন্তিত যে সব দেশে এই ভাইরাস রোখার মত পরিকাঠামো নেই, তাদের নিয়ে। এই সব দেশে করোনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader's Death : মর্মান্তিক, ৭ তলা থেকে পড়ে মৃত্যু বিজেপি নেতার !
মর্মান্তিক, ৭ তলা থেকে পড়ে মৃত্যু বিজেপি নেতার !
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Aishe Ghosh: ‘গ্রেফতারির ওয়ারেন্ট’ নিয়ে ঐশী ঘোষের খোঁজে দিল্লি পুলিশ, পৌঁছল সিপিএমের সদর দফতরে..
‘গ্রেফতারির ওয়ারেন্ট’ নিয়ে ঐশী ঘোষের খোঁজে দিল্লি পুলিশ, পৌঁছল সিপিএমের সদর দফতরে..
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল

ভিডিও

AXIOM 2026: SNU এবং ন্যাশনাল হাই স্কুল ও সুপারট্রন ইলেকট্রনিক্স-এর যৌথ সহযোগিতায় আয়োজিত ‘AXIOM 2026'
Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget