এক্সপ্লোর

দেশে করোনায় মৃত্যু বেড়ে ২০৬, আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭৬১

মৃতের সংখ্যার নিরিখে এখনও মহারাষ্ট্র শীর্ষে। দ্বিতীয় স্থানে গুজরাত। তৃতীয় স্থানে মধ্যপ্রদেশ। চতুর্থ স্থানে দিল্লি। পঞ্চম স্থানে পঞ্জাব।

নয়াদিল্লি: দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। মৃতের সংখ্যা ২০০ ছাড়াল। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০৬। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭ জনের। একই সময়ে নতুন করে ৮৯৬ জন আক্রান্ত হয়েছেন। এখনও অবধি ৬,৭৬১ জন করোনা আক্রান্ত। সংক্রমণ মুক্ত ৫১৬। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যার নিরিখে এখনও মহারাষ্ট্র শীর্ষে। দ্বিতীয় স্থানে গুজরাত। তৃতীয় স্থানে মধ্যপ্রদেশ। চতুর্থ স্থানে দিল্লি। পঞ্চম স্থানে পঞ্জাব। এই পরিস্থিতিতে লকডাউন কড়াভাবে কার্যকরী করতে বলছে কেন্দ্র। এরইমধ্যে মধ্যপ্রদেশে করোনা আক্রান্ত হয়ে আরও এক চিকিৎ‍সকের মৃত্যু হয়েছে। এদিকে ওড়িশার পর পঞ্জাব-- দেশের দ্বিতীয় রাজ্য, যারা ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করল। তারই মধ্যে দিল্লির মহারাজা অগ্রসেন হাসপাতালের বিরুদ্ধে, করোনা আক্রান্তদের সম্পর্কে তথ্য গোপনের অভিযোগ উঠেছে। মহামারী আইনে মামলা রুজু করেছে দিল্লি পুলিশ। করোনা আবহে দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক। নিয়ম না মানায় ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। করোনার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক-নার্স-স্বাস্থ্য কর্মীদের বেতন দ্বিগুণ করার কথা ঘোষণা করেছে হরিয়ানা সরকার।  করোনা নিয়ে উদ্বেগের মধ্যেই নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন অধীর চৌধুরী। প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন, ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের যেন তাঁদের বাড়ি কিংবা অন্তত এমন জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা সরকার করে, যেখান থেকে সংশ্লিষ্ট শ্রমিকরা যে রাজ্যের বাসিন্দা, সেখানকার সরকার তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারবে।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget