এক্সপ্লোর

Corona Cases India: দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ, কেরলের পরিস্থিতি উদ্বেগজনক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২১৯ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ২৫৪।

নয়া দিল্লি: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২১৯ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ২৫৪। এর মধ্যে শুধুমাত্র কেরলেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২৪০ জন। মৃত্যু হয়েছে ৬৭ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪২ হাজার ৮৭৪ জনের।  আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩২ লক্ষ ৬৪ হাজার ১৭৫। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৭৪ হাজার ২৬৯। 

দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লক্ষ ৪৭ হাজার ৩২। দেশে একদিনে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৬৮৭ জন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৬ লক্ষ ২৯ হাজার ৯৩৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৪৬ লক্ষ ২ হাজার ৫৩৮।

স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছিল ৩৩৮ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ২৮ হাজার ৫৯১। সপ্তাহের শুরুতে সেই ট্রেন্ড কিছুটা নিম্নমুখী। যা আদতে স্বস্তির।

এদিকে, দেশে ৬ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সকলেই পেয়ে গেলেন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ। জনসংখ্যার যে অংশ ভ্যাকসিন পাওয়ার উপযুক্ত, তাঁরা প্রত্যেকেই পেয়েছেন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজটি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে ৬.২৬ লাখ মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজটি নিয়েছেন দাদার ও নগর হাভেলি এবং দমন-দিউতে।  লাক্ষাদ্বীপে ৫৩ হাজার ৪৯৯ জনের করোনার টিকা নেওয়া হয়ে গিয়েছে। হিমাচলপ্রদেশে ৫৫.৭৪ লাখ মানুষের করোনা ভ্যাকসিন হয়ে গিয়েছে। লাদাখে করোনার টিকার পয়লা ডোজটি দেওয়া হয়েছে ১.৯৭ লাখ জনকে। গোয়ায় পেয়েছেন ১১.৮৩ লাখ মানুষ। 

অন্যদিকে, রবিবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হলেন ৭৫১। বলার অপেক্ষা রাখে না বিশেষ হেরফের হয়নি পরিস্থিতির। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৫৬,৯০৮ জন। পাশাপাশি সরকারি হিসেব অনুযায়ী এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১০ জন। 

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget