এক্সপ্লোর

Board Exam in Coronavirus: সংক্রমণ বৃদ্ধির জের, বোর্ড পরীক্ষা স্থগিত একাধিক রাজ্যে

গতকালই কেন্দ্র ঘোষণা করেছে, চলতি বছর দশম শ্রেণির সিবিএসই পরীক্ষা বাতিল করা হল। স্থগিত রাখা হয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। সেই পথে হেঁটেই পরীক্ষা স্থগিত করল একাধিক রাজ্য।

নয়াদিল্লি: দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এই পরিস্থিতি একাধিক রাজ্য স্থগিত করেছে পরীক্ষা। করোনার সংক্রমণ রুখতে বোর্ড পরীক্ষা স্থগিত করেছে মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র। গতকালই কেন্দ্র ঘোষণা করেছে, চলতি বছর দশম শ্রেণির সিবিএসই পরীক্ষা বাতিল করা হল। স্থগিত রাখা হয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। সেই পথে হেঁটেই পরীক্ষা স্থগিত করল একাধিক রাজ্য।

কী হবে এরাজ্যে? সূত্রের খবর, আপাতত পরিস্থিতি পর্যালোচনা করছে রাজ্য সরকার। এখনও এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। একই অবস্থান উত্তরপ্রদেশের। পরিস্থিতি পর্যালোচনা করে তবেই সিদ্ধান্ত নেবে যোগী আদিত্যনাথের সরকার।

দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয় হিমাচল প্রদেশে। কিন্তু সংক্রমণ বৃদ্ধির জেরে পরীক্ষা স্থগিত করে রাজ্য সরকার। আগামী ১ মে  পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। চলতি মাসের শেষ মহারাষ্ট্রে বোর্ড পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু দশম এবং দ্বাদশের পরীক্ষা স্থগিত করেছে উদ্ধব ঠাকরের সরকার।

যদিও বোর্ড পরীক্ষা নির্ধারিত সূচি মেনেই হবে বলে জানিয়ে দিয়েছে কর্নাটক সরকার। পাশাপাশি মেঘালয় সরকার জানিয়েছে, দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হবে। তবে দশম শ্রেণির পরীক্ষা নেওয়া হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। রাজ্য সরকার জানিয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষার পর, পরিস্থির উপর নজর রাখা হবে। তারপর সংশ্লিষ্ট পরীক্ষা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য গতকাল শিক্ষামন্ত্রকের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে সিদ্ধান্তের পর শিক্ষামন্ত্রক পরীক্ষা বাতিল ও স্থগিতের ঘোষণা করে। এই প্রথম সিবিএসই বোর্ড পরীক্ষা বাতিল করে দিল। দশম শ্রেণির পরীক্ষা বাতিল হওয়ায় এর প্রভাব পড়বে দেশজুড়ে ২১ লক্ষ উপর। যদিও এখনও পর্যন্ত পরীক্ষা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। সিআইএসসিই-র সচিব গেরি আরাথুন জানিয়েছেন, আপাতত পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। দ্রুত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সেরা শিরোনাম

Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget