এক্সপ্লোর

করোনাভাইরাস: এবার ইইউ, তুরস্ক, ব্রিটেন থেকে ভারতমুখী যাত্রী না তুলতে সব বিমান সংস্থাকে আবেদন কেন্দ্রের

পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ফের বলেছে, প্রকাশ্যে জমায়েত থেকে দূরে থাকা প্রয়োজন। পড়ুয়ারা যেন শিক্ষা প্রতিষ্ঠানে আসাও বন্ধ রাখে। সেইমতো মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষিত হয়েছে। গুজরাত, কেরল, উত্তরাখন্ড, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য যাবতীয় শিক্ষাপ্রতিষ্ঠান, সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাস সংক্রমণ রুখতে এবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন, তুরস্ক ও ব্রিটেন থেকে ভারতমুখী যাত্রীদের না তুলতে সব বিমানসংস্থাকে আবেদন করল ভারত। ওইসব দেশের করোনাভাইরাস আক্রান্ত লোকজন ভারতে এসে আরও সংক্রমণ ছড়াতে পারেন, এমন আশঙ্কা গোড়াতেই বিনাশ করতে এই সিদ্ধান্ত নয়াদিল্লির। ইতিমধ্যে বিদেশ থেকে আসার জন্য যাবতীয় ভিসা বাতিল করা হয়েছে। যার অর্থ, এই দেশগুলিতে বর্তমানে থাকা ভারতীয়রাও দেশে ফিরতে গিয়ে সমস্যায় পড়বেন। আজ কেন্দ্রের তরফে আরও ঘোষণা করা হয়েছে যে, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, ওমান ও কুয়েত থেকে বা ওইসব দেশ হয়ে যাঁরা ভারতে আসবেন, তাঁদের বাধ্যতামূলক ভাবে ১৪ দিন কোয়ারেন্টাইনে পাঠানো হবে। দুটি সিদ্ধান্তই ১৮ মার্চ মাঝরাত থেকে কার্যকর হবে, বহাল থাকবে ৩১ মার্চ পর্যন্ত। পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ফের বলেছে, প্রকাশ্যে জমায়েত থেকে দূরে থাকা প্রয়োজন। পড়ুয়ারা যেন শিক্ষা প্রতিষ্ঠানে আসাও বন্ধ রাখে। সেইমতো মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষিত হয়েছে। গুজরাত, কেরল, উত্তরাখন্ড, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য যাবতীয় শিক্ষাপ্রতিষ্ঠান, সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব লব আগরওয়াল বলেছেন, আগাম সতর্কতা হিসাবেই ভ্রমণ সংক্রান্ত অ্যাডভাইসরি আরও আঁটোসাটো করা হল। অসামরিক উড়ান সংক্রান্ত ডিরেক্টরেট জেনারেলের আদেশে বলা হয়েছে, কোনও বিমান সংস্থা এইসব দেশ থেকে একজনও ভারতগামী যাত্রীকে তুলবে না। ১৮ মার্চ ভারতীয় সময় বিকাল সাড়ে ৫টা থেকে তা চালু হবে। যেখান থেকে যাত্রার সূচনা হচ্ছে, সেখানেই বিমান সংস্থাগুলি এই আদেশ কার্যকর করবে। চিন, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, স্পেন, জার্মানি থেকে আসা সব যাত্রীকেই বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ ইতিমধ্যেই কার্যকর করেছে ভারত সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Badrinath Theft: বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
AI Training: লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget