এক্সপ্লোর

করোনাভাইরাস: সংক্রমণ মোকাবিলার প্রস্তুতি জোরদার করতে ভারতকে পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ঘটনায় নড়েচড়ে বসল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নয়াদিল্লি: ভারতে আরও বাড়ল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সর্বশেষ খবর অনুযায়ী, দেশে এই ভাইরাসে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন ২৯ জন। এর মধ্যে এর মধ্যে ১৬ জন ইতালীয় নাগরিক এবং ১৩ জন ভারতীয়। প্রথম তিনটি ঘটনা কেরলের। তাঁদের চিকিৎসা চলছে। আবার, দিল্লিতে আক্রান্ত হন এক ব্যক্তি। তাঁর থেকে আগরায় তাঁর ৬ আত্মীয়ের মধ্যে করোনা ছড়িয়ে পড়ে। সকলকে আইসোলেশনে রাখা হয়েছে।

এদিকে, ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ঘটনায় নড়েচড়ে বসল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)। ভারত সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশকে এই সংক্রমণ মোকাবিলার প্রস্তুতি আরও জোরদার করতে পরামর্শ দিয়েছে তারা।

হু-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ এশিয়ার ১১টি দেশের মধ্যে ৫টিতে 'কোভিড-১৯' আক্রান্ত ব্যক্তিদের নিশ্চিত রিপোর্ট এসেছে। এই তালিকায় রয়েছে তাইল্যান্ড(৪৩), ভারত(২৯), ইন্দোনেশিয়া(২) এবং শ্রীলঙ্কা ও নেপাল -- উভয় দেশে একজন করে ব্যক্তি আক্রান্ত হয়েছেন বলে রিপোর্ট প্রকাশিত হয়েছে।

হু-এর আঞ্চলিক অধিকর্তা (দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল) ডা: পুণম ক্ষেত্রপাল সিংহ বলেন, এই দেশগুলির সবচেয়ে প্রাধান্য দেওয়া উচিত প্রথম ঘটনা সামনে আসলেই তাতে দ্রুত পদক্ষেপ নিতে। আগে পদক্ষেপ নিলে আগে এই সংক্রমণের ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব। তাঁর মতে, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে এই মারণ ভাইরাস শক্তিবৃদ্ধি করতে সক্ষম। ফলে, আরও বৃহদাকারে সতর্কতা অবলম্বন প্রয়োজন। কোনও ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হলে তাঁকে আগে চিহ্নিত করা এবং তাঁকে পৃথক করে রাখা (আইসোলেশন) এবং তাঁর নিকট পরিজনদের সতর্কতামূলক পরীক্ষা করে ব্যক্তি-থেকে ব্যক্তি সংক্রমণ রোধ করা উচিত।

হু-এর পরামর্শ, ভারত সহ এই দেশগুলির প্রাধান্য় হওয়া উচিত স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত রাখা। বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ বজায় রেখে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং সঠিক তথ্য় তুলে ধরার পাশাপাশি সকলের সুরক্ষিত নিশ্চিত করা। বিশেষ করে, যাদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা সবচেয়ে বেশি, তাদের ওপর যে বেশি সম্ভব নজর দেওয়া।

হু জানিয়েছে, যে সকল দেশে পরীক্ষা করার সুযোগ নেই, সেখান থেকে নমুনা অন্যত্র পাঠানোর ক্ষেত্রে সহায়তা করতে রাজি তারা। বর্তমানে, তাইল্যান্ডে দুটি এবং ভারতে একটি পরীক্ষাকেন্দ্র রয়েছে। সদস্য দেশগুলির উদ্দেশ্যে প্রায় ৩ লক্ষ সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে হু। সএর মধ্যে রয়েছে ক্য়াপ, সার্জিকাল গ্লাভস, গগলস্, গাউন ইত্যাদি। আরও ২ লক্ষ সরঞ্জাম কেনার প্রক্রিয়া শুরু হয়েছে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Whatsapp Age Check: এবার আপনার বয়স জানতে চাইছে হোয়াটসঅ্যাপ, DPDP আইন আসার আগেই এই পদক্ষেপ কেন, উঠছে প্রশ্ন
এবার আপনার বয়স জানতে চাইছে হোয়াটসঅ্যাপ, DPDP আইন আসার আগেই এই পদক্ষেপ কেন, উঠছে প্রশ্ন

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget