এক্সপ্লোর

Rajasthan on Coronavirus : রাজস্থানে বিধায়কের বিয়েতে কোভিড বিধি লঙ্ঘন ! জরিমানা ২৫ হাজার টাকা

রাজস্থানের দুঙ্গারপুরের বিটিপি বিধায়ক রাজকুমার রৌত। অভিযোগ, রবিবার লকডাউন চলাকালীন বিধায়কের বিয়ে উপলক্ষে বিশাল আয়োজন করা হয়। বরযাত্রী সহ বিয়ে করতে কুশলমগরী পৌঁছান বিধায়ক। যেখানে সামাজিক দূরত্ব মানা তো দূর, আমন্ত্রিতদের মুখে মাস্ক পর্যন্ত ছিল না।

দুঙ্গারপুর(রাজস্থান) : কোভিড বিধিকে বুড়ো আঙুল। লকডাউনের মধ্যেই বিয়েতে প্রচুর লোকের ভিড় রাজস্থানে। সবথেকে অবাক করার বিষয়, খোদ বিধায়কের বিয়েতেই লঙ্ঘিত হল কোভিড বিধি।

নিয়ম অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশি ভিড়ের অনুমতি নেই রাজস্থানে। রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই কড়া পদক্ষেপ রাজস্থান সরকারের। অথচ সেই নিষেধাজ্ঞায় আমল দিলেন না রাজ্যের দুঙ্গারপুরের বিটিপি বিধায়ক রাজকুমার রৌত। অভিযোগ, রবিবার লকডাউন চলাকালীন বিধায়কের বিয়ে উপলক্ষে এই বিশাল আয়োজন করা হয়। বরযাত্রী সহ বিয়ে করতে কুশলমগরী পৌঁছান বিধায়ক। যেখানে সামাজিক দূরত্ব মানা তো দূর, আমন্ত্রিতদের মুখে মাস্ক পর্যন্ত ছিল না।

এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। প্রশাসনের তরফে কনের পরিবারের বিরুদ্ধে কোভিড বিধি না মানার জন্য ২৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। কেন সব জেনেও করোনাকালে বিয়েতে এত ভিড়, তার কৈফিয়ৎ চাওয়া হয়েছে পরিবারের কাছে। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হওয়ায় মুখ খুলেছেন বিধায়ক রাজকুমার রৌত। এ প্রসঙ্গে তিনি বলেন, ''একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। অনিচ্ছা সত্ত্বেও সেই অনুষ্ঠানে প্রচুর লোক ভিড় জমান। আমন্ত্রণ জানানো হয়নি এরকম অনেকেই ঢুকে পড়েছিলেন ওই বিয়েতে।''

রাজস্থানের করোনা চিত্র বলছে, গত ১৯ এপ্রিল থেকে রাজ্যে জারি হয়েছে লকডাউন। করোনা রুখতে ১৫ দিনের জন্য জারি থাকবে নিষেধাজ্ঞা। ৩ মে পর্যন্ত রাজ্যে এই লকডাউন জারি থাকছে। পাবলিক ডিসিপ্লিন-এর নামে নতুন নির্দেশিকা জারি করেছে রাজস্থান সরকার। যেখানে অত্যাবশ্যকীয় পণ্য বাদে সব অফিস বন্ধ রাখতে বলা হয়েছে।

নির্দেশিকায় দুধ, মুদির দোকান, ফলের বাজার বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। সব্জি বাজারের ক্ষেত্রে সন্ধ্যে ৭টা পর্যন্ত এই ছাড়পত্র দিয়েছে সরকার। তবে নতুন গাইডলাইন অনুসারে পেট্রোল পাম্প খোলা রাখা যাবে রাত ৮টা পর্যন্ত। পুরোপুরি বন্ধ রাখতে বলা হয়েছে শপিং মল, সিনেমা হল, ধর্মীয় স্থান। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, সামাজিক ও রাজনৈতিক জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভিন রাজ্য থেকে আসা সকল ব্যক্তিকেই ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর রিপোর্ট জমা দিতে বলেছে রাজ্য সরকার।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget