এক্সপ্লোর

Kejriwal on Vaccination : "ভ্যাকসিনের ফর্মুলা শেয়ার করুন", প্রধানমন্ত্রীর কাছে আবেদন কেজরিওয়ালের

করোনা ভ্যাকসিন তৈরির ফর্মুলা শেয়ারের আবেদন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই আবেদন জানিয়ে চিঠি লিখেছেন তিনি। 

নিউ দিল্লি : ভ্যাকসিনের অভাবে বিভিন্ন রাজ্যে থমকে রয়েছে টিকাকরণ প্রক্রিয়া। চাহিদা অনুযায়ী জোগান এই মুহূর্তে নেই। এই পরিস্থিতিতে করোনা ভ্যাকসিন তৈরির ফর্মুলা শেয়ারের আবেদন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই আবেদন জানিয়ে চিঠি লিখেছেন তিনি। 

এর পাশাপাশি তিনি কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন, যাতে অন্যান্য সংস্থাকে ভ্যাকসিনের ডোজ তৈরির অনুমতি দেওয়া হয়। তাহলেই একমাত্র চাহিদা পূরণ সম্ভব হবে।

এই মুহূর্তে ভারতে দুটি ভ্যাকসিন রয়েছে। একটি কোভিশিল্ড এবং অপরটি কোভ্যাকসিন। কোভিশিল্ড তৈরি করছে সিরাম ইন্সটিটিউট এবং কোভ্যাকসিন তৈরি করছে ভারত বায়োটেক। কিন্তু, এই মুহূর্তে এই দুই সংস্থা দেশে চাহিদা অনুযায়ী জোগান দিতে পারছে না। এদিকে রাশিয়ার স্পুটনিক ভি-কেও ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু, তা এখনও বাজারে আসেনি। এই ভ্যাকসিন তৈরি করবে পাঁচটি সংস্থা।

কেজরিওয়াল বলেন, "মাত্র দু'টি সংস্থা ভ্যাকসিন তৈরি করছে। তারা মাসে ছয় থেকে সাত কোটি ভ্যাকসিন তৈরি করে। এইভাবে চললে সকলকে ভ্যাকসিন দিতে দুই বছরের বেশি সময় লেগে যাবে। তখন আরও অনেক ঢেউ চলে আসবে। ভ্যাকসিনের উৎপাদন বাড়ানো এবং জাতীয় পরিকল্পনা তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। একাধিক সংস্থাকে ভ্যাকসিন তৈরির কাজে লাগানো উচিত। ভ্যাকসিন উৎপাদনকারী দুই সংস্থার থেকে ফর্মুলা নিয়ে অন্যদের তা দিয়ে নিরাপদে আরও ভ্যাকসিন তৈরি করা উচিত। এই কঠিন সময়ে তা করার অধিকার কেন্দ্রের আছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রত্যেক ভারতীয়র টিকাকরণ হয়ে যাওয়া উচিত। আমরা যে কোনও ভূমিকা পালনে প্রস্তুত।"

তিনি আরও বলেন, "আমরা প্রতিদিন ১.২৫ লক্ষ করে টিকা দিচ্ছি। এরপর প্রতিদিন তিন লক্ষর বেশি করে টিকা দেওয়া শুরু করব। আগামী তিন মাসের মধ্যে প্রত্যেককে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছি। কিন্তু, আমাদের ভ্যাকসিনের ঘাটতি রয়েছে।" 

প্রসঙ্গত, করোনা মোকাবিলায় দিল্লিতে লকডাউন চলছে। ১৭ মে সকাল ৫টা পর্যন্ত লকডাউনের মেয়াদ রয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
Viral News: বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
US-Iran War: হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, আগুনে ভস্মীভূত সবকিছু, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ, এখনও নিখোঁজ ১ ভারতীয়
হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, আগুনে ভস্মীভূত সবকিছু, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ, এখনও নিখোঁজ ১ ভারতীয়
Who is Pooj Kumari Jha: পুত্রসন্তান চেয়েছিল পরিবার, ছোট্ট থেকে লড়াই, এক চান্সেই UPSC ক্লিয়ার, আজ বাংলাদেশকে ভুল ধরিয়ে দিলেন IPS অফিসার পূজা কুমারী ঝা
পুত্রসন্তান চেয়েছিল পরিবার, ছোট্ট থেকে লড়াই, এক চান্সেই UPSC ক্লিয়ার, আজ বাংলাদেশকে ভুল ধরিয়ে দিলেন IPS অফিসার পূজা কুমারী ঝা

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget