এক্সপ্লোর

Delhi Coronavirus Crisis : করোনায় বাড়ছে মৃত্যু, রাত জেগে সৎকার দিল্লির শ্মশানগুলিতে

কোভিডে মৃত্যু বৃদ্ধির সঙ্গে সঙ্গে দিল্লি শহরের শ্মশানগুলিতে দিনরাত দেহ সৎকারের কাজ চলছে।

 

দিল্লি : গত শুক্রবার দিল্লির নিগামবোধ ঘাট শ্মশানে এসেছিলেন রাহুল। বোনের মৃতদেহ সৎকার করতে। আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তাঁর বোন। কোভিডের কারণে শারীরিক জটিলতা দেখা দেওয়ায় দিল্লির এলএনজিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দিল্লির পাহাড়গঞ্জের বাড়ি থেকে মৃতদেহ সৎকার করতে এসেছিল গোটা পরিবার।

রাহুল আক্ষেপ করে বলছিলেন, আমার খুড়তুতো বোন আট মাসের অন্তঃসত্ত্বা ছিল। জানি না কী কেলেঙ্কারি এখানে চলছে!

কোভিডে মৃত্যু বৃদ্ধির সঙ্গে সঙ্গে দিল্লি শহরের শ্মশানগুলিতে রাত জেগে দেহ সৎকারের কাজ চলছে। এই শ্মশানগুলি পরিচালনা করে পৌরসভা। তাদের বক্তব্য, গত বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৪৩২ জনের দেহ সৎকার করা হয়েছে। অথচ ১৬ এপ্রিল এই সংখ্যাটা ছিল ১৯৩। ১৬ এপ্রিল থেকে কোভিড বিধি মেনে ১ হাজার ৯৪৭টি মৃতদেহ সৎকার করা হয়েছে।

রাতেও কাজ চলছে নিগামবোধ ঘাটে। এখানে সর্বোচ্চ ৮০টি দেহের সৎকার হয়েছে। পাঞ্জাবি বাগে ৬৮টি, মঙ্গলপুরিতে ৪৪টি । পৌরসভার আধিকারিকরা বলছেন, গত দুই সপ্তাহে সৎকারের ব্যবস্থা তিন গুণ বাড়ানো হয়েছে। শহরে এমন ২৩টি ব্যবস্থা আছে যেখানে প্রতিদিন ৬৫৫টি দেহ সৎকার করা যেতে পারে। 

পরিসংখ্যান অনুযায়ী, দিল্লিতে গত বুধবার ১৮১টি মৃতদেহ সৎকার করা হয়েছে। উত্তর দিল্লি পৌরনিগমের অধীনে রয়েছে এই শ্মশান ও কবরস্থানগুলি। দক্ষিণ দিল্লিতেও শ্মশানগুলিতে চাপ বেড়েছে মৃতদেহের। ২১২টি মৃতদেহ সৎকার করা হয়েছে একদিনে। এবং পূর্ব দিল্লি পৌরনিগমের অধীনে ৩৯টি। 

আধিকারিকরা জানিয়েছেন, এই পরিস্থিতিতে পশ্চিম বিহারে শ্মশানে চুল্লির সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৬০ করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর দিল্লি পৌরনিগম। 

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু দেখেছে দিল্লি। ৩০৬ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন ২৬ হাজারের বেশি মানুষ। যদিও কংগ্রেসের অভিযোগ, মৃতের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে। কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভির প্রশ্ন, সরকার কেন সংক্রমণ এবং মৃতের সংখ্যা কমিয়ে দেখাচ্ছে ?

সেরা শিরোনাম

Science News: সত্যি সত্যিই ডেমোগর্গন চলে এল পৃথিবীতে? সিসিটিভিতে রহস্যময় প্রাণীর দেখা মিলল, অন্য ডাইমেনশন থেকে এসেছে বলে দাবি
সত্যি সত্যিই ডেমোগর্গন চলে এল পৃথিবীতে? সিসিটিভিতে রহস্যময় প্রাণীর দেখা মিলল, অন্য ডাইমেনশন থেকে এসেছে বলে দাবি
SIR Row : 'হর গলি যন্তর মন্তর', পুলিশের অনুমতি না নিয়েই SIR-বিরোধী বিশাল কর্মসূচির উদ্যোগ নতুন সংগঠনের; দীপকে-বোরাদের আমন্ত্রণ
SIR Row : 'হর গলি যন্তর মন্তর', পুলিশের অনুমতি না নিয়েই SIR-বিরোধী বিশাল কর্মসূচির উদ্যোগ নতুন সংগঠনের; দীপকে-বোরাদের আমন্ত্রণ
CJP : জেলমুক্তির পর ঘণ্টাখানেকও গড়াল না ! ফের CJPর আশুতোষ-সৌরভকে নোটিস দিল্লি পুলিশের
জেলমুক্তির পর ঘণ্টাখানেকও গড়াল না ! ফের CJPর আশুতোষ-সৌরভকে নোটিস দিল্লি পুলিশের
ABP Ananda Top 10, 22 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 22 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget