এক্সপ্লোর

Goa on Curfew: লাগামছাড়া সংক্রমণ, কার্ফু জারি গোয়া সরকারের

আগামীকাল কার্ফু সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হবে।

নয়াদিল্লি: ৯ মে থেকে ২৩ মে পর্যন্ত কার্ফু জারি করল গোয়ার প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত আজ এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, রাজ্যে করোনা সংক্রমণ এবং মৃতের সংখ্যা দুটোই বাড়ছে।

কার্ফু চলাকালীন জরুরি পরিষেবা চালু থাকবে। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুদিখানার দোকান খোলা থাকবে। সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত রেস্টুরেন্ট থেকে হোম ডেলিভারি ব্যবস্থা চালু রাখা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে তা বলা হবে আগামীকাল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে সংক্রমিত হওয়া এবং মৃত্যুর হার বাড়ছে। তবে অক্সিজেন এবং ওষুধের ঘাটতি নেই বলেই জানিয়েছেন তিনি। আগামীকাল বিকেল ৪টে নাগাদ এই সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হবে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, কার্ফু চলাকালীন কাউকে রাস্তায় দেখলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে সরকার। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোবেন না। আর্জি মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। ভাইরাসে চেন ভাঙার জন্য রাজ্যজুড়ে কার্ফু জারি রাখা প্রয়োজন। তাঁর কথায়, এই সময় সাধারণ মানুষের নিজের এবং তার পরিবারের যেভাবে খেয়াল রাখা উচিত, তা অনেকেই রাখছেন না। এমনকী কোভিডবিধিও মানছেন না অনেকেই।

এই কার্ফু চলাকালীন বিয়ের অনুষ্ঠানে ছাড়পত্র দিচ্ছে না গোয়ার প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, যতদিন কার্ফু চলবে ততদিন বিয়ের অনুষ্ঠানে অনুমতি দেওয়া হবে না। কারণ, বিয়ের বাড়ির জমায়েত সুপার  স্প্রেডার হিসেবে কাজ করতে পারে। তিনি আরও জানিয়েছেন, রাজ্য সরকার তৃতীয় ঢেউ রুখতেও প্রস্তুতি নিচ্ছে। স্বাস্থ্য পরিকাঠামো প্রস্তুত করছে তারা।

রাজ্যের বিরোধী দল এই কার্ফু নিয়ে কটাক্ষ করেছে। বিরোধী দলের নেতা দিগম্বর কামাত বলেন, গোয়ায় সংক্রমণ রুখতে বড় পরিকল্পনার প্রয়োজন। শুধু মুখের কথায় কাজ হবে না। রাজ্যে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে। রাজ্যে করোনার জরুরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
Vande Mataram : ‘বন্দেমাতরমে’র অপমানে হবে জেল ও জরিমানা ? সংসদে বিল পেশ শাহের, কী ভাবনা কেন্দ্রের ?
Vande Mataram : ‘বন্দেমাতরমে’র অপমানে হবে জেল ও জরিমানা ? সংসদে বিল পেশ শাহের, কী ভাবনা কেন্দ্রের ?

ভিডিও

Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর
Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget