এক্সপ্লোর

Journalist Arrest: 'কোভিডে গোবর ও গোমূত্র কাজ করে না,' সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গ্রেফতার সাংবাদিক, রাজনৈতিক কর্মী

সাংবাদিক কিশোরচন্দ্র ওয়াংখেম ও রাজনৈতিক কর্মী ইরেন্দ্রো লেইচমবমের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বিজেপির সহ-সভাপতি উশম দেবান ও সাধারণ সম্পাদক পি প্রেমানন্দন মিটেই।

মনিপুর: বিজেপি বিরোধী ফেসবুক পোস্টের জন্য গ্রেফতার সাংবাদিক ও রাজনৈতিক কর্মী। ঘটনাটি মণিপুরের। জানা গিয়েছে, কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া মণিপুরের বিজেপি নেতার প্রসঙ্গে নেটমাধ্যমে বিতর্কিত দুটি পোস্ট করেন ওই সাংবাদিক ও আর এক রাজনৈতিক কর্মী। এরপরেই তাঁদের গ্রেফতার করা হয়। 

সাংবাদিক কিশোরচন্দ্র ওয়াংখেম ও রাজনৈতিক কর্মী ইরেন্দ্রো লেইচমবমের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বিজেপির সহ-সভাপতি উশম দেবান ও সাধারণ সম্পাদক পি প্রেমানন্দন মিটেই। এরপর  বৃহস্পতিবার রাতে এই দুজনকে তাঁদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাঁদের আদালতে তোলা হয়। দু-জনকে ১৭ মে অবধি পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

কোভিডে আক্রান্ত হওয়ার পর ইম্ফলে মৃত্যু হয় বিজেপি সভাপতি সাইখোম টিকেন্দ্রর। তারপর ফেসবুকে কিশোরচন্দ্র ওয়াংখেম লিখেছিলেন,'গোবর ও গোমূত্র কাজ করে না। ভিত্তিহীন যুক্তি। আগামিকাল মাছ খাব।' অন্যদিকে একইভাবে ইরেন্দ্রো লিখেছিলেন,'করোনার পথ্য গোবর ও গোমূত্র নয়। বিজ্ঞানেই সুস্থ হতে পারেন।'

বিজেপির অভিযোগের ভিত্তিতে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে কিশোরচন্দ্র ও ইরেন্দ্রোকে। ভারতীয় দণ্ডবিধির ১৫১ এ (গোষ্ঠীর মধ্যে হিংসায় প্ররোচনা) ও ৫০৫ (বি)(২) ধারায় (উস্কানি)  এফআইআর দায়ের করা হয়েছে কিশোরচন্দ্র ওয়াংখেম ও রাজনৈতিক কর্মী ইরেন্দ্রো লেইচমবমের বিরুদ্ধে।

জানা গিয়েছে এর আগেও সাংবাদিক কিশোরচন্দ্রকে নেটমাধ্যমের পোস্টের কারণে দুটি ভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছিল মণিপুরের বিজেপি নেতৃত্বাধীন সরকার।

এর আগেও দিল্লিতে মোদী বিরোধী পোস্টার লাগানোর অভিযোগে ১৭ জন গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি দেশে টিকার অপ্রতুলতার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তুলে পোস্টার-ব্যানারে ছেয়ে গিয়েছিল গোটা দিল্লি। ওই পোস্টারে হিন্দিতে লেখা, 'মোদিজি, আপনি ভ্যাকসিন বিদেশে কেন পাঠালেন?  খবর পেয়ে সেগুলি সরিয়ে ফেলে দিল্লি পুলিস। পাশাপাশি গ্রেফতার করা হয় ১৭ জনকে।

এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক মনোভাবের অভিযোগ তুলে সরব হয়েছেন রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতারা। পোস্টারের কথা টুইট করে রাহুল গান্ধীর লেখেন 'আমাকেও গ্রেফতার করা হোক' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Ritabrata TMC: বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
BJP News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ
Behala News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের | BJP Government
Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget