এক্সপ্লোর

Kerala on Coronavirus : রাজ্যের অক্সিজেন আর অন্যদের নয়, মোদিকে চিঠি বিজয়নের

রাজ্যে ঊর্ধ্বমুখী অক্সিজেনের চাহিদা। বেগতিক দেখে এবার তামিলনাড়ু, কর্ণাটককে অক্সিজেন না দেওয়ার সিদ্ধান্ত নিল কেরল। চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেই কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

তিরুবনন্তপুরম : রাজ্যে ঊর্ধ্বমুখী অক্সিজেনের চাহিদা। বেগতিক দেখে এবার তামিলনাড়ু, কর্ণাটককে অক্সিজেন না দেওয়ার সিদ্ধান্ত নিল কেরল। চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেই কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বিজয়ন জানান, কেরলে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদাও বাড়ছে। এতদিন তামিলনাড়ু, কর্ণাটককে অক্সিজেন সরবরাহ করেছে কেরল। তবে আর তা করতে পারবেন না তিনি। বর্তমানে কেরলে ২১৯ মেট্রিক টন অক্সিজেন প্রস্তুত করা হচ্ছে। অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় রাজ্যবাসীর জন্য তা কাজে লাগাতে চান তিনি।

এই বলেই থেমে থাকেননি কেরলের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে বিজয়ন লিখেছেন, রাজ্যে বর্তমানে মজুত রাখা অক্সিজেনের পরিমাণ অস্বাভাবিকভাবে কমেছে। আগে এই মজুতের সংখ্যাটা ছিল ৪৫০ টন। এখন যা কমে ৮৬ টনে দাঁড়িয়েছে। ভিন রাজ্যে স্টক পাঠিয়ে অক্সিজেনের এই উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই কারণে কেরলকে অন্য রাজ্যে অক্সিজেন পাঠানোর থেকে অব্যাহতি দিক কেন্দ্রীয় সরকার।

কেরলে করোনা পরিস্থিতি বলছে, রাজ্যে এখন ৪,০২,৬৪০ সক্রিয় কোভিড কেস রয়েছে। প্রধানমন্ত্রীক চিঠিতে সেই পরিসংখ্যানই দিয়েছেন বিজয়ন। তিনি আশঙ্কা করেছেন, ১৫ মের মধ্যে এই সংখ্যাটা ৬,০০,০০০ পৌঁছে যাবে। ওই নির্দিষ্ট তারিখের মধ্যে রাজ্যে ৪৫০ মেট্রিক টন অক্সিজেনের প্রয়োজন হবে।

কেরলে প্রধান অক্সিজেন ইউনিট বলতে আইনক্স। পলক্করের কোঝিকোড়ে রয়েছে এই অক্সিজেন ইউনিট। সব মিলিয়ে আইনক্সের প্রোডাকশন ক্যাপাসিটি ১৫০ মেট্রিক টন। অন্যান্য ছোট ইউনিটগুলি নিয়ে কেরলে প্রতিদিন ২১৯ মেট্রিক টন অক্সিজেন প্রস্তুত হয়।

রাজ্যের করোনা পরিস্থিতি বলছে, কেরলে প্রতিদিন কোভিড পজিটিভিটি রেট ২৮ শতাংশ। স্বাস্থ্য দফতরের অনুমান, শীঘ্রই তা ৩০ শতাংশ ছাড়িয়ে যাবে। রাজ্য সরকারের আরও আশঙ্কা, কেরলে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ছুঁয়ে ফেলবে। বেগতিক বুঝে আগেভাগেই কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছেন বিজয়ন। রাজ্যে অক্সিজেন পরিস্থিতির কথা মাথায় রেখে তামিলনাড়ু, কর্ণাটককে অক্সিজেন পাঠানো থেকে অব্যাহতি চেয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget