এক্সপ্লোর

Quarantine Centre: ঊর্ধ্বমুখী সংক্রমণ, সার্ভে পার্কে চালু হল কোয়ারান্টিন সেন্টার

পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভায় আজ উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ১৪৪টি ওয়ার্ডে শুরু হচ্ছে টিকাকরণ। এতদিন পর্যন্ত ১২০টি ওয়ার্ডে চলত ভ্যাকসিনেশন। বেশ কিছু হোটেলেও কোয়ারান্টিন সেন্টার বা সেফ হোমের ব্যবস্থা করা হচ্ছে।

কলকাতা: রাজ্যজুড়ে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে এবার বন্ধ থাকা সেফ হোম এবং কোয়ারান্টিন সেন্টার চালু করার উদ্যোগ নিল কলকাতা পুরসভা। আজ থেকে চালু হল সার্ভে পার্কের কিশোর ভারতী স্টেডিয়ামের কোয়ারান্টিন সেন্টার। ১২০ জন করোনা রোগীর থাকার ব্যবস্থা করা হয়েছে।

ইতিমধ্যে করোনা রোগীদের জন্য শয্যা সহ যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। রোগীদের সুবিধার জন্য আনা হয়েছে পাখাও। ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীরা পৌঁছে গিয়েছেন সেখানে। অন্যদিকে পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভায় আজ উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ১৪৪টি ওয়ার্ডে শুরু হচ্ছে টিকাকরণ। এতদিন পর্যন্ত ১২০টি ওয়ার্ডে চলত ভ্যাকসিনেশন। বেশ কিছু হোটেলেও কোয়ারান্টিন সেন্টার বা সেফ হোমের ব্যবস্থা করা হচ্ছে। সূত্রের খবর, সেখানেই করোনার প্রাথমিক চিকিৎসা শুরু হবে।

এদিকে ভোটের আগে একের পর এক প্রার্থী করোনার কবলে। করোনায় আক্রান্ত গোয়ালপোখরের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি। আপাতত হোম আইসোলেশনেই আছেন তিনি। অন্যদিকে জঙ্গিপুরের আরএসপি প্রার্থীও আক্রান্ত হয়েছেন মারণ ভাইরাসে। হাসপাতালে ভর্তি প্রার্থী প্রদীপ নন্দী।

এদিকে এরাজ্যের পাশাপাশি দেশজুড়ে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। প্রতিদিনই আগের দিনের পরিসংখ্যানকে ছাপিয়ে যাচ্ছে দৈনিক সংক্রমণ। ভয়ঙ্কর হয়ে ওঠার বার্তা দিচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। দেশে ফের রেকর্ড গড়ল করোনা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ লক্ষ। এখনও পর্যন্ত একদিনের আক্রান্তের হিসেবে যা সবথেকে বেশি। কেন্দ্রের করোনা বুলেটিন বলছে, গত একদিনে দেশে নতুন করে কোভিড পজিটিভ রোগী ধরা পড়েছে ২,০০,৭৩৯ জন। সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১,৪০,৭৪,৫৬৪ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে, দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১,৪৭,১৮৭৭ জন।

দেশের বর্তমান করোনা পরিস্থিতি বলছে, সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। কোভিড ১৯ নিয়ন্ত্রণে বুধবার রাত থেকেই করোনা কার্ফু জারি করেছে মহারাষ্ট্র সরকার। সেখানে বহু বিধিনিষেধের পথে হেঁটেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আগামী ১মে পর্যন্ত সিনেমা,সিরিয়াল ও বিজ্ঞাপনের শ্যুটিংয়ের ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা।কেবল কাজের দিনে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। বিয়েবাড়িতে ২৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

 

 

সেরা শিরোনাম

Nepal Flash Flood: নেপালে ফের হড়পা বান, প্রবল বেগে বইছে নদীর জল, নদী তীরবর্তী এলাকায় জারি সতর্কতা
নেপালে ফের হড়পা বান, প্রবল বেগে বইছে নদীর জল, নদী তীরবর্তী এলাকায় জারি সতর্কতা
Delhi CJP Protest : 'স্বচ্ছ ভারতে আবর্জনা সাফ'! বিমানে আটকের সময় যাত্রীদের কটাক্ষের শিকার অভিজিৎ দীপকে-সহ ককরোচ বাহিনী
'স্বচ্ছ ভারতে আবর্জনা সাফ'! বিমানে আটকের সময় যাত্রীদের কটাক্ষের শিকার অভিজিৎ দীপকে-সহ ককরোচ বাহিনী
CJP Delhi Protest: ছাড়া পেয়ে গেলেন অভিজিৎ সহ CJP-র ৩ প্রধান, এবার কী তোলপাড় হবে যন্তরমন্তর ?
ছাড়া পেয়ে গেলেন অভিজিৎ সহ CJP-র ৩ প্রধান, এবার কী তোলপাড় হবে যন্তরমন্তর ?
Cockroach Janata Party: অভিজিৎ-সৌরভদের 'প্রিভেন্টিভ অ্যারেস্ট' করল পুলিশ, সকালেই নিয়ে আসা হবে দিল্লি ক্যান্টনমেন্ট থানায়
অভিজিৎ-সৌরভদের 'প্রিভেন্টিভ অ্যারেস্ট' করল পুলিশ, সকালেই নিয়ে আসা হবে দিল্লি ক্যান্টনমেন্ট থানায়

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget